News Flash

  • Home
  • দিনের খবর
  • জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬২, ধ্বংসস্তূপে পরিণত হাজারের বেশি ঘর-বাড়ি
Image

জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬২, ধ্বংসস্তূপে পরিণত হাজারের বেশি ঘর-বাড়ি

টোকিও, ৩ জানুয়ারি (হি.স.): জাপানে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২-তে পৌঁছেছে, এছাড়াও আহতের সংখ্যা তিন শতাধিক। ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে হাজারের বেশি ঘর-বাড়ি। অস্থায়ী শিবিরে এখন আশ্রয় নিয়েছেন হাজার-হাজার মানুষ। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে ১৫৫ বার কেঁপে ওঠে জাপান। এগুলির মধ্যে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে, তা হল ৭.৬। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৬। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম।

সোমবার দুপুরে জাপানের মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া। যার মাত্রা ছিল ৭.৬। সোমবার দুপুর ১টা নাগাদ এই কম্পনেই প্রথম কেঁপে ওঠে জাপান। সতর্কতা মতোই উপকূলে আছড়ে পড়ে সুনামি। ৭.৬ তীব্রতার ভূমিকম্প ও সুনামির জেরে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে মধ্য জাপান। বুধবার সকাল পর্যন্ত সে দেশে ভূমিকম্পে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৩০০-র বেশি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top