News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি উদ্যোগে  কৃষকদের থেকে ধান ক্রয়ে উপকৃত কল্যাণপুরের কৃষকরা 
Image

সরকারি উদ্যোগে  কৃষকদের থেকে ধান ক্রয়ে উপকৃত কল্যাণপুরের কৃষকরা 

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩১ ডিসেম্বর : সরকারি সহায়ক মূল্যে রাজ্যের বিভিন্ন স্থানে ধান ক্রয় অব্যাহত রয়েছে। এরাজ্যে বিজেপি, আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সরকারি ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম ঘিলাতলীতে কৃষকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। 

এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে ধান বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রান্তের কৃষকরা সকাল থেকেই নিজেদের ধান নিয়ে দাওছড়া বাজারে উপস্থিত হয়েছে আজ। সরকারের এই ধান ক্রয় প্রক্রিয়ায় উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা বিধানসভার সদস্য তথা ত্রিপুরা তপশিলি জাতি উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী দাবি করেন এই ঘটনা প্রমাণ করে বর্তমান সময়ের সরকার কতটা কৃষক বান্ধব। 

তিনি আশা প্রকাশ করেন এই উদ্যোগের ফলে গোটা রাজ্যের সাথে সাথে কল্যাণপুরের কৃষকরাও দারুন ভাবে উপকৃত হবেন। পাশাপাশি বিধায়ক শ্রী দাস চৌধুরী এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য রাজ্য সরকার, খাদ্য দপ্তর সহ কৃষি দপ্তরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যে সমস্ত কৃষকেরা সরকারের আহবানে সাড়া দিয়ে সরকারের কাছে ধান বিক্রয় করতে সম্মত হয়েছেন তাদের সকলের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। 

এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল, কল্যাণপুর ব্লকের আতমা গ্রুপের চেয়ারম্যান জীবন দেবনাথ, খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী প্রমুখ।

 উল্লেখ্য পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী দাওছড়ার এই ধান ক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে ধান বিক্রয় করার জন্য সকাল থেকেই দাউছড়া সহ সন্নিহিত বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে তৎপরতা লক্ষণীয় ভাবে বৃদ্ধি পায়।

Releated Posts

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top