News Flash

  • Home
  • খেলা
  • মাস্টার্স অ্যাথলেটিক্স মিট এবার রানীরবাজারে, প্রস্তুতি জোর কদমে
Image

মাস্টার্স অ্যাথলেটিক্স মিট এবার রানীরবাজারে, প্রস্তুতি জোর কদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। রাজ্য মাস্টার্স অ্যাথলিটিক্স আসর এবার অনুষ্ঠিত হচ্ছে রানীরবাজারে। মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রানীরবাজার প্লে এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আগামী ৭ জানুয়ারি ২২তম স্টেট লেভেল মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩-২৪ রানীরবাজার বিদ্যামন্দির মাঠে অনুষ্ঠিত হবে। আয়োজক সংগঠনের প্রস্তুতি এখন তুঙ্গে। ইতোমধ্যে একাধিকবার রানিরবাজার প্লে এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যকরী কমিটি সকল পেট্রনদের নিয়ে বৈঠকে বসে আসন্ন রাজ্য মাস্টার্স অ্যাথলেটিকস আসরকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। রাজ্য ক্রীড়া আঙিনায় সাড়া জাগানো এই একদিনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায় প্রমূখ উপস্থিত থাকবেন। পাশাপাশি সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, ত্রিপুরা স্টেট মাস্টার্স অ্যাথলেটিকস এসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা, রানিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন অপর্ণা শুক্ল দাস, ভাইস চেয়ারপারসন প্রবীর কুমার দাস প্রমুখ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন অর্গানাইজেশন এর সভাপতি রতন দেবনাথ। রাজ্যভিত্তিক এই মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পুরুষ ও মহিলা মাস্টার্স অ্যাথলেটদের আশিস পাল, প্রিয় লাল সাহা অথবা রানীর বাজার প্লে সেন্টারের সম্পাদক উমাকান্ত দাসের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে সম্পাদক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top