জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতির

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (সুভাসপা)-র সভাপতি ওম প্রকাশ রাজভর শুক্রবার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নাড্ডার সঙ্গে রাজভরের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকের পর রাজভর ইনস্টাগ্রামে এসংক্রান্ত বিষয়ে তথ্য প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “শুক্রবার আমি নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। এসময় উত্তরপ্রদেশ ও বিহারের রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়। তিনি আরও জানিয়েছেন, রাজভার জাতিগুলিকে তফসিলি উপজাতিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে এবং উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রীয় সরকারের কাছে এসংক্রান্ত রিপোর্ট চাওয়ার প্রস্তাব নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।