News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবিতে পানিসাগরে বামেদের জনসভা অনুষ্ঠিত
Image

বিভিন্ন দাবিতে পানিসাগরে বামেদের জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ২৮ ডিসেম্বর : বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও শাসকের দুর্নীতি, সন্ত্রাস ও নেশার বিরুদ্ধে  প্রতিবাদে পানিসাগর মহকুমা সদরে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ। এদিনের সভায় সভাপতিত্ব করেছেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য সুকেশ নাথ।
বক্তব্য রাখেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর। সিপিআইএম পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাস ও যুবরাজনগর কেন্দ্রের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ ও সুকেশ নাথ।

বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর বলেন, সমগ্র রাজ্যজুড়ে বিজেপির সুশাসনে ভয়ংকর অবস্থা। মানুষের  হাতে কাজ নেই,  হাজার হাজার যুবক যুবতীরা বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে। নেশামুক্ত ত্রিপুরায় নেশায় হাবুডুবু খাচ্ছেন যুব অংশের জনগণ। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি মানুষের কাছে এক দুঃসহ যন্ত্রণার বিষয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন মানুষ এর থেকে রক্ষা পেতে আগামীদিনে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। দেশের মধ্যে সবগুলো বিরোধী দল একত্রিত হয়ে সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। সংসদের বিষয়ে মত প্রকাশ করে তিনি বলেন সংসদের অবস্থা দেখতে পাচ্ছি বিরোধী দলের সাংসদরা সরকারের বিরুদ্ধে কথা বললে সাসপেন্ড করা হচ্ছে।

এছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে এনে এদিন বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন বাম নেতৃত্বরা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top