News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়মুড়া ইকোপার্কের করুণ দশা, রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে বলে অভিযোগ স্থানীয়দের
Image

বড়মুড়া ইকোপার্কের করুণ দশা, রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে বলে অভিযোগ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ ডিসেম্বর : আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র হিসাবে পথ চলা শুরু হয়েছিল বড়মুড়া ইকোপার্কের। কিন্তু সেই স্বপ্ন ইতিমধ্যে  ছারখার হয়ে যাওয়ার উপক্রম। স্বপ্ন ছিল অনেক, আশা ছিল ক্রম উন্নয়নের মাধ্যমে এই বড়মুড়া ইকোপার্ক এক সময় গোটা তেলিয়ামুড়াকে রাজ্য তথা দেশের পর্যটন মানচিত্রে বিশেষস্থানে আসীন করবে।
কিন্তু বাস্তবটা অন্যরকম। প্রকৃত রক্ষণাবেক্ষণ এবং নতুনত্বের অভাবে বর্তমানে এক প্রকার গরিমা হারাতে বসেছে হাতাই কতর বা বড়মুড়া ইকোপার্ক। প্রতিবছরই তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটন প্রেমীরা বিশেষ করে শীতের মরশুমে প্রাকৃতিক পরিবেশে অনাবিল আনন্দ উপভোগ করার জন্য প্রিয়জনদের সাথে, পরিবার-পরিজনদের সাথে এই হাতাই কতর ইকোপার্কে ভ্রমণ করতে আসেন ব্যাপক সংখ্যায়।

তবে বর্তমানে শীতের মরশুম শুরু হলেও বড়মুড়া ইকোপার্কে পর্যটন প্রেমী বা ভ্রমণ বিলাসীদের আনাগোনা নেই বললেই চলে। এর কারণ হিসাবে অনেকেই এখন পর্যন্ত তেমনভাবে শীত জাঁকিয়ে না পড়ার বিষয়টাকে সামনে আনার চেষ্টা করলেও কারণটা কিন্তু অন্য জায়গায় লুকিয়ে আছে বলে মনে করছেন একাংশ ভ্রমণপিপাসু লোকজন। তাদের অভিযোগ, এই বড়মুড়া ইকোপার্কের দায়িত্বে থাকা তেলিয়ামুড়া বনদপ্তর  পার্কটির রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেকটাই দায়সাড়া ভূমিকা পালন করে আসছে। এছাড়া এই সময়ের মধ্যে হাতাই কতরে নেই কোনও নতুনত্বের ছাপও। যার ফলেই ধীরে ধীরে এই পার্কের গ্রহনযোগ্যতা কমছে। 

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top