News Flash

  • Home
  • প্রধান খবর
  • “গণতন্ত্রকে রক্ষা করুন”, সংসদ চত্বরে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান বিরোধী সাংসদদের
Image

“গণতন্ত্রকে রক্ষা করুন”, সংসদ চত্বরে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান বিরোধী সাংসদদের

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): “গণতন্ত্রকে রক্ষা করুন”-এই দাবিতে বুধবার সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধী দলের সাংসদরা। সংসদের শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে মোট ১৪১ জন সাংসদকে, এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকালে গান্ধীমূর্তির পাদদেশের বিক্ষোভ দেখান বিরোধী আইএনডিআই জোটের সাংসদরা। “গণতন্ত্র বাঁচান” এই স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, পি চিদম্বরম, শশী থারুর প্রমুখ। এদিকে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর, সভাকক্ষে সংসদে নিরাপত্তা বিচ্যুতি ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন তাঁরা। হইহট্টগোলের কারণে বেলা ১১.১৫ পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এদিন সংসদের মকর দ্বারে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা।

১৪১ জন সাংসদকে সাসপেন্ড করার বিষয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, “এখন আমরা গত কয়েকদিনে দেশে যা দেখছি তা সংসদীয় গণতন্ত্রের সঙ্গে ছলনা। সংসদীয় গণতন্ত্রের সমগ্র ইতিহাসে পৃথিবীর কোনও দেশে কখনওই কোনও সংসদ ১৫০ জন সাংসদকে বহিষ্কার করেনি… যখন সংসদ অধিবেশন চলছে, যে কোনও কিছু ঘটুক না কেন, সরকারকে অবশ্যই সংসদে আসতে হবে, নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে বিরোধী দল আলোচনার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এসে কথা বিবৃতি রাখার অনুরোধ করলেও তিনি আসেননি।”

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top