News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কোকরাঝাড়ে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের হাতে উদ্বোধিত বাথৌ মন্দির, অংশগ্রহণ অন্য কাৰ্যসূচিতে
Image

কোকরাঝাড়ে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের হাতে উদ্বোধিত বাথৌ মন্দির, অংশগ্রহণ অন্য কাৰ্যসূচিতে

কোকরাঝাড় (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : কোকরাঝাড় জেলার ৭ নম্বর ওয়াৰ্ডের অন্তর্গত বাগানশালিতে নবনিৰ্মিত বাথৌ থানচালির (বড়ো জনগোষ্ঠীর উপাসনাস্থল) উদ্বোধন করেছেন অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। মন্দির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী ড. শর্মা বড়ো জনগোষ্ঠীর আধ্যাত্মিক জীবনশৈলীতে তাঁদের উপাস্য দেবতা বাথৌ-এর প্ৰভাব সম্পৰ্কে আলোকপাত করেন।

এর আগে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে এক প্ৰাৰ্থনা সভায় অংশগ্ৰহণ করেন। তার সঙ্গে ছিলেন কোকরাঝাড় জেলার অভিভাবক-মন্ত্ৰী অশোক সিংঘল, বিটিসি-প্ৰধান প্ৰমোদ বড়ো।

বাথৌ মন্দির উদ্বোধন করে মুখ্যমন্ত্ৰী দক্ষিণ কাঁচিবাড়ি খেলার মাঠে কোকরাঝাড় জেলা প্ৰশাসন কর্তৃক আয়োজিত ‘বিকশিত ভারত সংকল্প যাত্ৰা’ কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করে বিভিন্ন সরকারি প্রকল্পের উপকারিতা সম্পৰ্কে বক্তব্য পেশ করেন। এর পর রাজ্যের পরিষদীয় মন্ত্ৰী অশোক সিংঘল, বিটিসি-প্ৰধান প্ৰমোদ বড়ো এবং সরকারি বিভিন্ন দফতরের পদস্থ ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বিজনিতে অনুষ্ঠিত বিটিআর সরকারের তৃতীয় বৰ্ষপূৰ্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যান।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top