News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  ২৫-২৬ ডিসেম্বর উদয়পুরে অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে: অর্থমন্ত্রী
Image

 ২৫-২৬ ডিসেম্বর উদয়পুরে অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে: অর্থমন্ত্রী

আগরতলা, ১৯ ডিসেম্বর: আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর উদয়পুরে অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বর উদয়পুর রাজর্ষি হলে এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা জানান। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, অটল কবিতা ও সাহিত্য উৎসব সফল করে তোলার জন্য ইতিমধ্যেই উপদেষ্টা কমিটি, পরিচালন কমিটি ও ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। উৎসব উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর উদয়পুরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিটি জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড- ব্রহ্মাবাড়ি হয়ে রাজর্ষি হল প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, অটল কবিতা ও সাহিত্য উৎসবে রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গ থেকে কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী উৎসব উপলক্ষে একটি লোগোর আবরণ উন্মোচন করেন। এই উৎসবকে সফল করে তোলার জন্য অর্থমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, অটল কবিতা ও সাহিত্য উৎসবকে সফল করে তোলার জন্য আজ গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। সভায় উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও বিভিন্ন উপকমিটির আহ্বায়কগণ।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top