News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে এবছর বেশ জাকজমকপূর্ণ ভাবে নাটক শো করার উদ্যোগ
Image

খোয়াইয়ে এবছর বেশ জাকজমকপূর্ণ ভাবে নাটক শো করার উদ্যোগ

আগরতলা, ১৭ ডিসেম্বর: সংস্কৃতির অন্যতম পিঠস্থান খোয়াই। বিগত কয়েক বছর সংস্কৃতির চর্চা হলেও তার তেমন প্রচার পরিলক্ষিত হয়নি। তবে এবছর বেশ জাকজমকপূর্ণ ভাবে নাটক শো করার উদ্যোগ গ্রহণ করেছে  কালচারাল ক্যাম্পেইন। বছর কয়েকের ব্যাবধানে খোয়াই কালচারাল ক্যাম্পেনের শেখর স্মৃতি নাট্য উৎসব আবার আয়োজিত হতে চলেছে।

২০১৯সালের পর  চার বছরের মাথায় ৩৪তম শেখর স্মৃতি নাট্য উৎসবের আসর বসছে আগামী ২২শে ডিসেম্বর থেকে।চারদিনের নাট্য উৎসব চলবে ২৫শে ডিসেম্বর পর্য্যন্ত খোয়াইয়ের পুরোনো টাউন হলে।আয়োজক সংস্থা কালচারাল ক্যাম্পেন সহ রাজ্যের সাতটি নাট্য সংস্থা ও কলকাতার একটি নাট্য সংস্থা মিলিয়ে মোট আটটি নাট্য সংস্থার কুশীলব ও কলাকুশলী অভিনেতা অভিনেত্রীরা এবারের ৩৪তম শেখর স্মৃতি নাট্য উৎসবে আটটি নাট্য প্রযোজনা উপস্থাপন করবেন।

রবিবার কালচারাল ক্যাম্পেনের নিজস্ব কার্য্যালয়ে  আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার কর্মকর্তারা শেখর স্মৃতি নাট্য উৎসবের বিভিন্ন বিষয় তুলে ধরেন।কালচারাল ক্যাম্পেনের সভাপতি সৈকত রায়, সম্পাদক দেবাশীষ সরকার ও   সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অরুণ পাল প্রমুখেরা জানান যে, নাট্য উৎসবের প্রথম দিন ২২শে ডিসেম্বরের সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চসাথ হবে আয়োজক সংস্থা খোয়াই কালচারাল ক্যাম্পেনের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটক ” সাধারণ মেয়ে”। নাট্যরূপ সৌমিত্র বসু।

দ্বিতীয়ার্ধে উদয়পুরের অভিমুখ নাট্যসংসংস্থা মঞ্চস্থ করবে অভিজিত দাসের রচনায় ও নির্দেশনায় নাটক” অনাগত”।দ্বিতীয় সন্ধ্যায় প্রথমেই অভিনীত হবে আগরতলার সুরপঞ্চম নাট্যসংসংস্থার নাটক ” প্রিপেইড”।রচনা ও নির্দেশনা পার্থ মজুমদার।দ্বিতীয়ার্ধে পরিবেশিত হবে খোয়াইয়ের উত্তরণ নাট্যাঙ্গনের নাটক ” গোধূলীবেলা”।নাট্যকার ও নির্দেশক গণেশ দেবরায়।

তৃতীয় সন্ধ্যায় মঞ্চে আসবে ধর্মনগরের বর্ণমালা নাট্যসংসংস্থা।ড. আশীষ গোস্বামীর রচনায় ও শুভাশিষ গাঙ্গুলীর নির্দেশনায় তারা মঞ্চস্থ করবে নাটক ” অসমাপন”।দ্বিতীয়ার্ধে পরিবেশিত হবে কলকাতার প্রজেক্ট অ্যাক্ট ল্যাব– র প্রযোজনায় শেক্সপিয়ারের কাহিনী অবলম্বনে নাটক ” ম্যাকবেথ এক্স”।নাট্যরূপ প্রশান্ত সূত্রধর।শেষ সন্ধ্যায় প্রথম প্রযোজনা আগরতলার ত্রিপুরা থিয়েটারের।তারা মঞ্চস্থ করবে বাংলাদেশের নাট্যকার সেলিনা হোসেনের লেখা নাটক ” মতিজানের মেয়েরা”। নির্দেশনা বিভূ ভট্যাচার্য্য।দ্বিতীয়ার্ধে মঞ্চস্থ হবে কৈলাসহরের রেনেসাঁ নাট্যসংসংস্থার নাটক ” কূলভাঙা মনু”। রচনা ও নির্দেশনা অমরজিত সরকারের।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top