News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পিআরবাড়ি থানার পুলিশের
Image

গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পিআরবাড়ি থানার পুলিশের

বিলোনিয়া, ১৭ ডিসেম্বর: দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমায় গাঁজা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। আবারো গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চলে রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ রাজনগর ব্লকের মনাইপাথর ও ওংচেরা এলাকায়।সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে এই অভিযান। তিন ঘন্টা ব্যাপী অভিযানে এই দুই জায়গার নয়টি প্লট থেকে আঠারো হাজার গাঁজা গাছের চারা কেটে, আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয় । 

এই দিনের অভিযানটি হয় বিলোনিয়া মহাকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশে জানিয়েছে।

উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেছে। রাজ্যে গাঁজা চাষ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের এই নির্দেশ অমান্য করে সরকারি খাস জমি সহ সীমান্তবর্তী এলাকা ও  পাহাড়ি এলাকায় বেআইনিভাবে গাঁজা চাষ চালিয়ে যাচ্ছে। উৎপাদিত গাজা দেশের বিভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে দিতে শুরু করেছেন। 

যদিও এ ধরনের বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িতদের আটক করতে হিমশিম খাচ্ছে পুলিশ। কেননা যেসব জায়গায় গাঁজা চাষ করা হচ্ছে ওইসব জায়গা সরকারি খাস জায়গায় হিসেবে পরিচিত। ফলে গাঁজা চাষীদের চিহ্নিত করা প্রশাসনের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে।

এই অভিযানে সঙ্গে ছিলেন রাজনগর পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস সহ পিআর বাড়ি থানার পুলিশ বাহিনী, রাঙ্গামুড়া ও শ্রীরামপুর ফাঁড়ির পুলিশ। এছাড়া সহযোগিতার হাত বাড়িয়ে দেন , ৪৩ নং বিএসএফ-এর এসআই শ্রাবণ কুমার জাট এবং অন্যান্য বিএসএফ কর্মীরা, ১২৪ নং সিআরপিএফ বাহিনী, টিএসআর বাহিনী ও মহিলা প্লাটুন, ফরেস্ট রেঞ্জার সুকান্ত সরকার, সুনীল ত্রিপুরা সহ বনদপ্তরের কর্মীরা। আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top