News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি ভবনে ওমানের সুলতানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা, হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও তারিক
Image

রাষ্ট্রপতি ভবনে ওমানের সুলতানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা, হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও তারিক

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ভারত সফরে আসা ওমানের সুলতান হাইথাম বিন তারিককে শনিবার রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে ওমানের সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরে দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হন প্রধানমন্ত্রী মোদী ও ওমানের সুলতান তারিক। উভয়ের মধ্যে এদিন দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়েছে। এদিনই জাতীয় মর্ডার্ন আর্ট গ্যালারিও পরিদর্শন করেন ওমানের সুলতান। উল্লেখ্য, তিন দিনের সফরে ওমানের সুলতান গত সন্ধ্যায় নতুন দিল্লিতে এসেছেন। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন উচ্চ পর্যায়ের আধিকারিক ও বরিষ্ঠ মন্ত্রীরা। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিগত কয়েক বছর ধরে বেড়ে চলছে।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top