নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ”দেশের জন্য দান”, এমনই অভিনব অনলাইন ক্রাউডফান্ডিং অভিযানের ঘোষণা করল কংগ্রেস। শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পদক (সংগঠন) কে সি বেণুগোপাল বলেছেন, “ভারতীয় জাতীয় কংগ্রেস নিজস্ব অনলাইন ক্রাউডফান্ডিং অভিযান, ”দেশের জন্য দান” ঘোষণা করতে পেরে অত্যন্ত গর্বিত৷ এই উদ্যোগ ১৯২০-২১ সালে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক তিলক স্বরাজ তহবিল থেকে অনুপ্রাণিত। এবং এর লক্ষ্য হল সমান সম্পদ বণ্টন এবং সুযোগে সমৃদ্ধ ভারত তৈরিতে আমাদের দলকে ক্ষমতায়ন করুন৷” বেণুগোপাল আরও বলেছেন, “আগামী ১৮ ডিসেম্বর দিল্লিতে দলের সভাপতি আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা করবেন৷”সংসদ ভবনে নিরাপত্তা বিচ্যুতি ইস্যুতে এদিন বেণুগোপাল বলেছেন, “দিল্লি পুলিশ বলছে, এটা সন্ত্রাসী হামলা। দিল্লি পুলিশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, তাই না? আমরা রাজনীতি করিনি। আমরা এটাকে সন্ত্রাসী হামলা বলিনি। আমরা বলেছি এটি সরকারের পক্ষ থেকে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি।”হিন্দুস্থান সমাচার। রাকেশ।

”দেশের জন্য দান”, অভিনব অনলাইন ক্রাউডফান্ডিং অভিযানের ঘোষণা কংগ্রেসের
Releated Posts
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…
‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…
পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…


















