News Flash

Image

দক্ষিণ অসমের করিমগঞ্জে শুরু ডাকসেবকদের কর্মবিরতি আন্দোলন


করিমগঞ্জ (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : ন্যায্য পাওনা, বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে এবার আন্দোলনে নেমেছেন গ্রামীণ ডাক সেবকরা। রাজ্যের অন্যান্য জেলায় একদিন আগে শুরু হলেও আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণ অসমের করিমগঞ্জে শুরু হয়েছে ডাকসেবকদের কর্মবিরতি।

ইউনিয়নের করিমগঞ্জ শাখার কর্মীরা এদিন প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন করিমগঞ্জ প্রধান ডাকঘরের সামনে। বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন তাঁরা। এবার দাবি পূরণ না হওয়া অবধি তাঁরা তাঁদের সিদ্ধান্তে অটল থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
ইউনিয়নের করিমগঞ্জ শাখার সভাপতি গোপাল ভৌমিক জানান, চার ঘণ্টার বদলে আট থেকে নয় ঘণ্টা ডিউটি করেন তাঁরা। কিন্তু তাঁদের কোনও ধরনের সুযোগ-সুবিধা নেই। দীর্ঘদিন থেকে তাঁদের ন্যায্য আদায় পূরণের জন্য আন্দোলন চালিয়ে গেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়েনি। ফলে এবার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভৌমিক বলেন, নতুন নতুন নির্দেশিকা জারি করা হচ্ছে। আর তাঁরা তা গুরুত্ব সহকারে পালন করে যাচ্ছেন। কিন্তু তাঁদের যে ন্যায্য পাওনা বা দাবি তা কিন্তু বিগত কয়েক বছরেও পূরণ হয়নি। তাই তাঁদের আন্দোলন চলবে।

এদিন বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের সঙ্গে ছিলেন সম্পাদক গুরুপদ পাল, প্রদীপ গোপ, কাজলকান্তি দেব, রফিক উদ্দিন চৌধুরী, সত্য নমশূদ্র প্রমুখ।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top