News Flash

Image

মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা

ভোপাল, ১১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব। মুখ্যমন্ত্রী ছাড়াও দুজন উপমুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে আনা হয়েছে, তাঁরা হলেন, জগদীশ দেওরা এবং রাজেন্দ্র শুক্লা। মোহন যাদব উজ্জয়িনী দক্ষিণের বিধায়ক ছিলেন। সোমবার ভোপালে বিজেপির রাজ্য দফতরে অনুষ্ঠিত বিধানসভা দলের বৈঠকে মোহন যাদবের নাম অনুমোদন করা হয়। মোহন যাদব ওবিসি বিভাগ থেকে এসেছেন। দু’জন উপমুখ্যমন্ত্রী হবেন জগদীশ দেওরা এবং রাজেন্দ্র শুক্লা। একই সঙ্গে বিধানসভার স্পিকার হবেন নরেন্দ্র সিং তোমর।

মোহন যাদবের বয়স ৫৮ বছর। তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনী দক্ষিণ আসনের বিধায়ক ছিলেন। মোহন যাদবের শিক্ষাগত যোগ্যতা হল, বিএসসি, এলএলবি, এমএ (রাজনীতি বিজ্ঞান), এছাড়াও তিনি এমবিএ ও পিএইচডি ডিগ্রীও অর্জন করেছেন। ১৯৮২ সালে মাধব বিজ্ঞান কলেজ ছাত্র ইউনিয়নের সহ-সম্পাদক পদে ছিলেন। মোহন যাদব, ২০১৩ সালে বিধায়ক হন। এরপর ২০১৮ সালে, তিনি দ্বিতীয়বারের মত নির্বাচনে জয়ী হয়ে উচ্চ শিক্ষামন্ত্রী হন।

Releated Posts

‘সপ্তধারা’য় ভারতের আগামী উন্নয়নের রূপরেখা, সাত শক্তির ওপর জোর মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের আগামী উন্নয়নের জন্য ‘সপ্তধারা’ বা সাতটি…

ByByNews Desk Aug 15, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

নেতাজি, নেহরু, আম্বেদকর-সহ দেশগঠনের মহানায়কদের স্মরণ মোদির, ‘বিকশিত ভারত’-এর আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বাবাসাহেব…

ByByNews Desk Aug 15, 2026

লালকেল্লায় তেরঙ্গা উত্তোলন মোদির, ২০৪৭-এ বিকশিত ভারত গড়তে বড় স্বপ্ন দেখার আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে শনিবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করে…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top