News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় দুই দফায় অকাল বর্ষণে ৭১ হাজার ১০৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত, ক্ষতিপূরণের প্রক্রিয়া চলছে
Image

ত্রিপুরায় দুই দফায় অকাল বর্ষণে ৭১ হাজার ১০৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত, ক্ষতিপূরণের প্রক্রিয়া চলছে

আগরতলা, ৯ ডিসেম্বর : ত্রিপুরায় দুই দফায় অকাল বর্ষণে ৭১ হাজার ১০৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে কৃষি ও কৃষক কল্যাণ দফতর থেকে জানানো হয়েছে। 

দফতর এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৬ থেকে ১৮ নভেম্বর রাজ্যে অকাল বর্ষণের কারণে আমন ধান ও শীতকালীন সব্জির ক্ষতি হয়েছে। তাতে রাজ্যের ৫৮ হাজার ২১০ জন কৃষকের ১৭ হাজার ১৬৪ হেক্টর জমির আমন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে এসডিআরএফ প্রকল্পে ১৪ কোটি ৫৮ লক্ষ ৯৪ হাজার টাকার জন্য রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তাছাড়াও প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনায় ফসল কাটা অবস্থায় ক্ষতিগ্রস্ত ৮৭৪ জন কৃষককে বীমা কোম্পানী থেকে ৪৪ লক্ষ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে।

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে আরও জানানো হয়েছে, দ্বিতীয় পর্যায়ে গত ৬ থেকে ৮ ডিসেম্বর পুনরায় অকাল বর্ষণে কৃষককের ধান ও অন্যান্য ফসলের ক্ষতি নিরুপনের জন্য রাজ্যে কৃষি ও কৃষক কল্যান দপ্তরের সকলস্তরের কৃষিকর্মীগণ ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সরজমিনে পরিদর্শন করে ক্ষতি নিরুপনের কাজে নিয়োজিত রয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১২ হাজার ৮৯৫ জন কৃষকের ৪ হাজার ৮৭০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। কিছুদিনের মধ্যে প্রকৃত ক্ষতিপূরণ নিরূপন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের এসডিআরএফ প্রকল্প থেকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য পুনরায় প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া এগিয়ে চলছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top