News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক নিয়োগের দাবীতে স্কুলে তালা ঝুলিয়ে পথ অবরোধে বসে ছাত্র ছাত্রীরা
Image

শিক্ষক নিয়োগের দাবীতে স্কুলে তালা ঝুলিয়ে পথ অবরোধে বসে ছাত্র ছাত্রীরা

শান্তিরবাজার, ৬ ডিসেম্বর : শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুড়াসিং পাড়ায় নিশিকুমার মুড়াসিংপাড়া দ্বাদশশ্রেনী বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে।বিদ্যালয়ে ইংরেজি,এডুকেশন ও ইতিহাস এই তিনটি বিষয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে। এই অভিযোগ তুলে আজ সকালে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের তালা ঝুলিয়ে পথ অবরোধে বসেন ছাত্র ছাত্রীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুড়াসিং পাড়ায় নিশিকুমার মুড়াসিংপাড়া দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে ইংরেজি, এডুকেশন ও ইতিহাস এই তিনটি বিষয়ে শিক্ষক সল্পতা রয়েছে। এই তিনটি বিষয়ের শিক্ষকের এই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় প্রয়ানের পর বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ করা হয়নি। বর্তমান সময়ে বিদ্যালয়ে ২৩২ জন ছাত্র ছাত্রী রয়েছে। এই তিনটি বিষয়ের শিক্ষক না থাকার কারনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

অবশেষে বুধবার শিক্ষকের দাবীতে বিদ্যালয়ে শিক্ষকদের তালাবন্ধী করে এলাকার যাতায়তের রাস্তায় অবরোধে বসে ছাত্র ছাত্রীরা।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসিএম সোমেন দেব। তিনি ছাত্র ছাত্রীদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যা সমাধান করা হবে. ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তারা।

Releated Posts

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top