News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি প্রকল্প ও পরিষেবার সুুবিধা জনগণের কাছেপৌঁছে দেওয়ার কাজ সুুনিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী
Image

সরকারি প্রকল্প ও পরিষেবার সুুবিধা জনগণের কাছেপৌঁছে দেওয়ার কাজ সুুনিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প অন্তিম ব্যক্তিদের অবহিত করতে গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প৷ সেই সাথে জনসাধারণের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুুবিধা সুুনিশ্চিত করতে শুরু হয়েছে প্রতিঘরে সুুশাসন ২.০ অভিযান৷

এই দুই কর্মসূচিতে মানুষের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুুবিধা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের ওতপ্রোতভাবে কাজ করতে হবে৷ আজ রাজ্য সরকারি অতিথিশালায় আয়োজিত পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক বিকশিত ভারত সংকল্প ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানের পর্যালোচনা সভায় একথা বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ৷

তিনি আরও বলেন, সরকারি প্রকল্প ও পরিষেবার সুুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজ সুুনিশ্চিত করতে হবে৷ সভায় উভয় কর্মসূচি সম্পর্কে অতিরিক্ত জেলাশাসক সুুভাষ চন্দ্র সাহা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার সামগ্রিক চিত্র তুলে ধরেন৷

উল্লেখ্য, বিকশিত ভারত সংকল্প যাত্রায়  ১৭টি গ্রামীণ ও শহুরি কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাছাড়াও প্রতিঘরে সুশাসন ২.০ অভিযানে ৩৬টি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের সুুবিধা এবং ১৪টি বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে৷
সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৭ ও ১৮ জানুয়ারি প্রতিঘরে সুশাসন ২.০ অভিযানে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক বিকাশ মেলা অনুষ্ঠিতহবে৷

সভায় কৃষি ও কৃষককল্যাণমন্ত্রী আরও বলেন, জেলায় প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার ১০০ শতাংশ সাফল্য সুুনিশ্চিত করতে জন প্রতিনিধিদের পাশে নিয়ে সরকারি আধিকারিকদের দায়িত্ব নিয়ে কাজ করতেহবে৷

সভায় কৃষিমন্ত্রী বিকশিত ভারত সংকল্প ও প্রতিঘরে সুুশাসন ২.০ অভিযানে পশ্চিম ত্রিপুরা জেলার জন্য একটি রোডম্যাপও তুলে ধরেন৷ সভায় কৃষিমন্ত্রী মান্দাই ব্লকের জলজীবন মিশন কর্মসূচিকে আরও অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ দেন৷
সভায় সচিব ড. পি কে চক্রবর্তী বলেন, বিকশিত ভারত সংকল্প ও প্রতিঘরে সুশাসন ২.০ অভিযানে আয়োজিত শিবিরগুলিতে রাজ্যসরকারের সমস্ত দপ্তরকে অংশ নিতেহবে৷ তাহলেই এই দুই কর্মসূচি সফল হবে৷
সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক মীনা রাণী সরকার, বিধায়ক স্বপা দেববর্মা সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও বিএসির চেয়ারম্যান, অতিরিক্ত জেলাশাসক সুুভাষ চন্দ্র সাহা, বিভিন্ন মহকুমার মহকুমার শাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top