News Flash

  • Home
  • দিনের খবর
  • সুরক্ষা ও নিরাপত্তাই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অগ্রাধিকার : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Image

সুরক্ষা ও নিরাপত্তাই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অগ্রাধিকার : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): সুরক্ষা ও নিরাপত্তাই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অগ্রাধিকার। সোমবার রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একইসঙ্গে তিনি রাজ্যসভায় বলেছেন, “কুয়াশা পরিস্থিতিতে উড়ান পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।” সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন রাজ্যসভায় সিন্ধিয়া বলেছেন, “সুরক্ষা ও নিরাপত্তা আমাদের মন্ত্রকের অগ্রাধিকার। নিরাপত্তার জন্য আমাদের ইনস্টিটিউট বিসিএএস (সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো) সমস্ত বিমানবন্দরের উপর তীক্ষ্ণ নজর রাখে এবং নিরাপত্তার জন্য ডিজিসিএ সিএআর (সিভিল এভিয়েশন রুল) জারি করে, যাতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়। যখনই কোনও এয়ারলাইন অথবা বিমানবন্দর দোষী প্রমাণিত হয়, তখনই তাঁদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।”

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে আরও বলেছেন, “সরকারের গৃহীত পদক্ষেপে মাত্র ০.০৫ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং গত বছর শীতকালে কুয়াশার কারণে মাত্র ০.০১ শতাংশ ফ্লাইট বিলম্বিত হয়েছে।” তিনি বলেন, এন্টি ফগ ল্যান্ডিং সিস্টেমকে প্রযুক্তিগতভাবে ক্যাট সিস্টেম বলা হয়, যা বিমানবন্দরে বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেছেন, উত্তর ভারতের মাত্র ১৮ থেকে ১৯টি বিমানবন্দরে শীতকালে কুয়াশার এই সমস্যা রয়েছে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top