News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোপাল গ্যাস বিপর্যয়ের বার্ষিকীতে মৃতদের শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের
Image

ভোপাল গ্যাস বিপর্যয়ের বার্ষিকীতে মৃতদের শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

ভোপাল, ৩ ডিসেম্বর (হি.স.) : ভোপাল গ্যাস বিপর্যয়ের বার্ষিকীতে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২ ডিসেম্বর ভোপাল গ্যাস বিপর্যয়ের ৩৯তম বার্ষিকী। সেই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার এই বিপর্যয়ের বার্ষিকীতে অকালে প্রাণ হারিয়েছেন এমন মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী চৌহান সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা নিবেদন করেছেন ।

তিনি শ্রদ্ধা বার্তায় লিখেছেন,” ভোপাল গ্যাস বিপর্যয় আমাদের কাছ থেকে অনেক মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। এই ভয়ঙ্কর ঘটনায় যারা অকালে প্রাণ হারিয়েছেন তাদের সবাইকে আমি আমার অশ্রুসিক্ত শ্রদ্ধা জানাই।ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, এমন অন্ধকার রাতের পুনরাবৃত্তি যেন আর না হয় এবং সমাজকে যেন কখনও এমন ভয়াবহ বিপর্যয়েক সম্মুখীন হতে না হয়”।
রবিবার ভোপাল গ্যাস বিপর্যয়ের বার্ষিকী উপলক্ষ্যে ভোপালের করোন্দে ভোপাল মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে (বিএমএইচআরসি) একটি সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছিল। নির্বাচনের ফলাফল গণনার দিনে ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও এই সর্বধর্ম সভায় যান এবং গ্যাস বিপর্যয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ” আজও বিপর্যয়ের সেই রাতের কথা মনে পড়লে আমরা কেঁপে উঠি। বিষাক্ত গ্যাসে আমাদের হাজার হাজার ভাই-বোন ও শিশু প্রাণ হারিয়েছে। ভোপালের সেই দৃশ্য ভোলা যায় না। আমি সেই সকল ভাই ও বোনদের পায়ে আমার শ্রদ্ধা জানাতে চাই। সেই ভয়াবহ দুর্ঘটনায় অনেকের মূল্যবান জীবন কেড়ে নিয়েছে”।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top