News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের , আহত এক
Image

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের , আহত এক

আগরতলা, ২ ডিসেম্বর : সিধাইয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ঘটনায় অপর শ্রমিক জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গিয়েছে , সিধাই মোহনপুরে সেতু নির্মাণের কাজের স্থলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহিরাজ্যের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মনিসুর রহমান (১৮)। তাঁর বাড়ি আসামে। ত্রিপুরার সিধাই মোহনপুরে একটি ব্রিজ নির্মাণের কাজে সে শ্রমিক হিসেবে কাজ করছিল। নির্মাণ স্থলে কর্তৃপক্ষের উদাসীনতায় রাস্তার বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে রডের সংস্পর্শে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মনিসুরের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরো ৬ জন শ্রমিক আহত হয়েছে এবং তাদের অনেক জিবি হাসপাতালে ভর্তি আছে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
অভিযোগ শ্রমিকদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করেই কাজ করানোর ফলে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top