News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Telangana Assembly Election 2023 Update : তেলেঙ্গানায় নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ২০.৬৪ শতাংশ ভোট পড়েছে, বিআরএস ও কংগ্রেস, বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ
Image

Telangana Assembly Election 2023 Update : তেলেঙ্গানায় নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ২০.৬৪ শতাংশ ভোট পড়েছে, বিআরএস ও কংগ্রেস, বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

হায়দ্রাবাদ, ৩০ নভেম্বর: তেলেঙ্গানায় ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। সকাল ১১টা পর্যন্ত ২০.৬৪ শতাংশ ভোট পড়েছে। ওই রাজ্যে ২২১জন মহিলা এবং একজন ট্রান্সজেন্ডার সহ ১০৯ টি জাতীয় ও আঞ্চলিক দলের ২,২৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন মোট ৩.১৭ কোটি ভোটার।

রাজ্য জুড়ে ৩৫,৬৫৫টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তেলেঙ্গানায় প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তি এবং ৮০ বছরের বেশি বয়সী ভোটারদের বাড়িতে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু বিআরএস, কংগ্রেস, বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ দেখা দিয়েছে।

কোন্ডল রেড্ডির অভিযোগ , আমি একজন সাধারণ এজেন্ট, আমি বুথে গিয়েছিলাম কিন্তু বিআরএস কর্মীরা আমাকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দিয়েছেন। বিআরএস কর্মীরা আমারউপর হামলা করার চেষ্টা করেছিল বলে অভিযোগ।

Releated Posts

‘সপ্তধারা’য় ভারতের আগামী উন্নয়নের রূপরেখা, সাত শক্তির ওপর জোর মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের আগামী উন্নয়নের জন্য ‘সপ্তধারা’ বা সাতটি…

ByByNews Desk Aug 15, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

নেতাজি, নেহরু, আম্বেদকর-সহ দেশগঠনের মহানায়কদের স্মরণ মোদির, ‘বিকশিত ভারত’-এর আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বাবাসাহেব…

ByByNews Desk Aug 15, 2026

লালকেল্লায় তেরঙ্গা উত্তোলন মোদির, ২০৪৭-এ বিকশিত ভারত গড়তে বড় স্বপ্ন দেখার আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে শনিবার দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করে…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top