News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুর মহকুমায় চোরাই কাঠ পাচারকারীর দৌরাত্ম্য, শক্ত হাতে দমনের দাবি এলাকাবাসীর
Image

কাঞ্চনপুর মহকুমায় চোরাই কাঠ পাচারকারীর দৌরাত্ম্য, শক্ত হাতে দমনের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৯ নভেম্বর : খাসজমি দখলের প্রতিযোগিতা চলছে  কাঞ্চনপুর মহকুমায়। লোপাট হচ্ছে বনজ সম্পদ। আর ঐ বনজ সম্পদ পাচারকারীদের রুখতে গ্ৰামের বনরক্ষীবাহিনী গঠন করছে কাঞ্চনপুর মহকুমা বন দপ্তর। এছাড়াও সাধারণ মানুষ বনজ সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে একজোট হচ্ছেন। যেভাবে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে তাতে পাহাড় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।
এদিকে গত কয়েকদিনে বনজ সম্পদ মাফিয়া এবং কাঠ পাচারকারিদের ডেরায় হানা দিয়ে বেশ কয়েকটি  গাড়ি বাজেয়াপ্ত করেছে বন দপ্তর । ঐ গাড়িগুলি দিয়ে চোরাই বনজ সম্পদ পাচার করছিল কাঠ  পাচারকারীরা বলে দাবি বন দপ্তরের।

এছাড়াও বেআইনিভাবে মূল‍্যবান গাছ কাটার জন্য ব্যবহ্নত  চেইন সো মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে পাচারকারীদের কাছ থেকে ।জানা গেছে কয়েক লক্ষ টাকার চোরাই বনজ সম্পদ পাচারের সময় আটক করা হয়েছে গত কয়েক মাসে।

 কাঞ্চনপুর মহকুমা বন আধিকারিক সুমন মিত্র, রেন্জার অমিয় সুত্রধর, ফরেষ্টার ভান্তি মুৎসুদ্দি সহ বন দপ্তরের তীব্র নজরধারীর কারনে কাঞ্চনপুর এলাকায় বনজ সম্পদ পাচারকারীদের দৌরাত্ম্য কমেছে। অবৈধ কাঠ বেপারী এবং চোরাকারবারীদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে মহকুমা বন দপ্তর।

এদিকে লালজুরীর বুরসিংপাড়া জয়শ্রী এলাকায়  পাচারকারীদের বিরুদ্ধে আরও জোরদার অভিযান শুরু হয়েছে। মহকুমা বন দপ্তরের ফরেস্ট প্রটেকশন ইউনিট কর্মীরা পাচারকারীদের বিরুদ্ধে অভিযান  চালিয়ে কাঞ্চনপুর বিভাগীয় বন দপ্তরের আয়তাধীন কাঞ্চনছড়া – মাছমারা -লালজুরী -আনন্দবাজার- ভান্ডারীমা লালজুরীর বনাঞ্চলে হানা দিয়ে প্রতিদিনই প্রচুর পরিমাণে অবৈধ কাঠ আটক করছে।

বন দপ্তর আরো কঠিন হাতে এই চোরাই কাঠ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুক, দাবি উঠেছে স্থানীয় এলাকা থেকে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top