News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট : মঙ্গলদৈ-এ কাল থেকে ত্রিপুরা তামিলনাড়ু ম্যাচ
Image

বিজয় মার্চেন্ট : মঙ্গলদৈ-এ কাল থেকে ত্রিপুরা তামিলনাড়ু ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। আসামের বাণিজ্য শহর গুয়াহাটি থেকে ৭০ কিলোমিটার পূর্বে ছোট্ট শহর মঙ্গলদৈ। ত্রিপুরার ক্রিকেটাররা এখন এই শহর মঙ্গলদৈ-এ। সোমবারে রাজ্যের ক্রিকেটাররা সেখানে পৌছেছে। কোচের তত্ত্বাবধানে দুদিন ধরে প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে খেলোয়াড়রা। আগামীকালও হালকা প্র্যাকটিসের পরিকল্পনা রয়েছে। বিজয় মার্চেন্ট ট্রফিতে ত্রিপুরার প্রথম ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে। খেলা মঙ্গলদৈ স্পোর্টস এসোসিয়েশন স্টেডিয়ামে। খেলা ১ থেকে ৩ ডিসেম্বর। গ্রুপে কিন্তু প্রথম সারির আরও চারটি দল রয়েছে। সেগুলো হলো মুম্বাই, বিদর্ভ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। ১ ডিসেম্বর থেকে গুয়াহাটির জাগি রোডে আইকন ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অন্ধ্র খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে। একই সময়ে গুয়াহাটির আমিন গাঁও ক্রিকেট গ্রাউন্ডে উড়িষ্যা খেলবে বিদর্ভের বিরুদ্ধে। রাজ্য দলের খেলোয়াড়রা হল দেবজ্যোতি পাল (অধিনায়ক), রিয়াদ হোসেন (সহ অধিনায়ক), শঙ্খনীল সেনগুপ্ত, অভ্রজিত দাস, সোমরাজ দে, ময়ূখ চক্রবর্তী, অয়ন রায়, উজ্জয়ন বর্মন, আফতাব চৌধুরী, জয়দীপ দত্ত, আকাশ সরকার, দ্বীপ দেব, অরিফ মিয়া, সাগর দেবনাথ, আয়ুষ মানিক দেবনাথ, সুজিত ঋষি দাস, নীল দেববর্মা, সোম্রাংশু পাল, অর্ক জিৎ সাহা, সুব্রত চক্রবর্তী, মাহিন চৌধুরী, নীতিশ কুমার সাহানি, কিষান সরকার।

Releated Posts

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top