News Flash

  • Home
  • দেশ
  • জনগণ বিআরএসের উপর ক্ষুব্ধ, কেউ চায় না কেসিআর সরকার ক্ষমতায় ফিরে আসুক: অমিত শাহ
Image

জনগণ বিআরএসের উপর ক্ষুব্ধ, কেউ চায় না কেসিআর সরকার ক্ষমতায় ফিরে আসুক: অমিত শাহ

হায়দরাবাদ, ২৭ নভেম্বর (হি.স.) : জনগণ বিআরএসের উপর ক্ষুব্ধ, কেউ চায় না কেসিআর সরকার ক্ষমতায় ফিরে আসুক, বলে সোমবার মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোমবার হুজুরাবাদে একটি জনসভায় ভাষণে একথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার দাবি করেছেন যে তেলেঙ্গানায় ক্ষমতাসীন বিআরএস-এর বিরুদ্ধে “ক্ষোভের” পরিবেশ রয়েছে, জনগণ চায় না কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বে সরকার ক্ষমতায় ফিরে আসুক।

শাহ এদিন হুজুরাবাদে একটি জনসভায় ভাষণ দেন। এছাড়া উনি পেদ্দাপল্লী এবং মানচেরিয়ালে রোড শোতে অংশ নেন। তিনি জনসভায় বলেন, আমি ভোট প্রচারের সময় তেলেঙ্গানা সফর করেছিলাম তখন দেখেছি যে, বিআরএস সরকারের বিরুদ্ধে “ক্ষোভ” -এর পরিবেশ রয়েছে। এদিন ভাষণে বিআরএস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, কেসিআর সরকার ক্ষমতায় ফিরে আসুক তা কেউ চায় না। ‘পরিবারবাদ’ (বংশ) শাসনের জন্য বিআরএস এবং কংগ্রেসকে আক্রমণ করে শাহ বলেন, জনগণ যদি বিজেপিকে নির্বাচিত করে তবে বিসি থেকে মুখ্যমন্ত্রী করা হবে। তবে, যদি তারা বিআরএস বা কংগ্রেসকে ভোট দেয় তবে মুখ্যমন্ত্রী হবেন একটি বিশেষ পরিবার থেকে।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top