News Flash

Image

বন্ধুর হাতে খুন হতে হল বন্ধুকে

আগরতলা, ২৫ নভেম্বর: অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। বন্ধুর হাতে খুন হল বন্ধুকে। দেবীপুর খামারে নিহত জনেস মুন্ডার দেহ উদ্ধার হয়েছে। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে কমলাসাগর চা বাগান এলাকায়। মৃত যুবকের নাম জনেস মুন্ডা। বয়স ২৭।  অভিযুক্ত ভক্ত মুন্ডাকে আটক করেছে পুলিশ।

জানা যায় জনেশ মুন্ডা তার স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে কমলাসাগর চা বাগান স্থিত শ্বশুরবাড়িতে থাকতো।দীর্ঘ ১০ বছর যাবত কাজের সুবাদে জনেশ মুন্ডা এবং ভক্ত মুন্ডার সঙ্গে পরিচয় হয়। তারা একসাথে কাজ করত। বৃহস্পতিবার দেবীপুর এলাকার এক বিয়ে বাড়িতে কাজ করছিল তারা দুজন। রাত দুটো নাগাদ বাড়ি ফেরার পথে দেবীপুর ফার্মের একটি নির্জন জায়গায় মদ্য পান করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একসময় ক্ষিপ্ত হয়ে ভক্ত মুন্ডা একটি ইট দিয়ে জনিস মুন্ডার মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় বলে জানায় ভক্ত মুন্ড। এদিকে জনেস মুন্ডা বাড়িতে ফিরে না যাওয়ায় ভক্ত মুন্ডাকে চাপ সৃষ্টি করতে থাকে এলাকাবাসী। তার কথায় সন্দেহ হয় এলাকাবাসীর খবর পাঠায় মধুপুর থানায়। পুলিশ শুক্রবার আটক করে মধুপুর থানায় জোর জিজ্ঞাসাবাদ চালালে সে স্বীকার করে জনেশ মুন্ডাকে হত্যা করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। মধুপুর থানার পুলিশ তার বিরুদ্ধে খুনের মামলা হাতে নিয়ে শনিবার সকালে মধুপুর থানার পুলিশ ডগ স্কোয়ার্ড এবং ফরেনন্সিক টিম সহ অভিযুক্ত ভক্ত মুন্ডাকে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মধুপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026

খুমুলুংয়ের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুংস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়-এ প্রধানমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 28, 2026

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন, ‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে শনিবার বিবেকানন্দ হলে “মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব” শীর্ষক এক মূল্যবোধভিত্তিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

আগরতলা, ২৮ জুন: সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top