News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখা অফিস পরিদর্শনে রাজ্যপাল
Image

রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখা অফিস পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২২ নভেম্বর : রাজ্যপাল তথা ভারতীয় রেডক্রস সোসাইটি ত্রিপুরা শাখার সভাপতি ইন্দ্রসেনা রেডিড নান্নু আজ সকালে রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখা অফিস পরিদর্শন করেন। রাজ্যপালকে স্বাগত জানান রেডক্রস সোসাইটি ত্রিপুরা শাখার চেয়ারম্যান ডা. অভিজিৎ সরকার ও ভাইস চেয়ারম্যান মঞ্জু দে দেব।

রেডক্রস ভবনে উপস্থিত রেডক্রস সোসাইটির স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, যুদ্ধ ও শান্তির সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি রেডক্রস সোসাইটির স্বেচ্ছাসেবকদের বর্তমানে আরও অনেক কাজ রয়েছে। স্বেচ্ছাসেবকগণ প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে ত্রাণ ও উদ্ধারের কাজেও সহায়তা করেন। মহামারির সময়ে রোগীদের সাহায্য করছেন। রেডক্রস সোসাইটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের মাধ্যমে অনেকের প্রাণ বাঁচাতে সাহায্য করে। রাজ্যপাল ত্রিপুরা শাখার চেয়ারম্যান ও উপস্থিত অন্যান্যদের প্রতি আহ্বান জানান, তারা যেন বিভিন্ন গ্রাম, স্কুল, কলেজ থেকে আরও বেশী সংখ্যায় প্রশিক্ষণের মাধ্যমে রেডক্রস সোসাইটির স্বেচ্ছাসেবক তৈরী করেন। যাতে স্বেচ্ছাসেবকগণ প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে আরও বড় ভূমিকা গ্রহণ করতে পারে। সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজেও ভূমিকা নিতে রাজ্যপাল স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান। পরিদর্শনের সময় রাজ্যপাল রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা স্বেচ্ছাসেবকদের সঙ্গেও মত বিনিময়ও করেন।

Releated Posts

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026

হাওড়া নদীর ভাঙন রোধে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ২৯ জুলাই: হাওড়া নদীর ভাঙন রোধে চলমান প্রতিরক্ষা প্রকল্পে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ…

ByByReshmi Debnath Jul 29, 2026

বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, তদন্তে সাব্রুম থানার পুলিশ

সাব্রুম, ২৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানার অন্তর্গত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা দাসের বাড়ির পুকুরে বিষ…

ByByTaniya Chakraborty Jul 29, 2026
Scroll to Top