News Flash

Image

ইকফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২১ নভেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু আজ সকালে কামালঘাটস্থিত ইকফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ রঙ্গনাথ ও ফ্যাকাল্টি সদস্যগণ। রাজ্যপাল ইকফাই বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে রেজিস্ট্রার ও অন্যান্য ফ্যাকাল্টি সদস্যদের সাথে মতবিনিময় করেন। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে রাজ্যপালকে অবহিত করা হয়। রেজিস্ট্রার ও অন্যান্যদের সাথে আলোচনাকালে রাজ্যপাল পঠন পাঠনের ক্ষেত্রে স্থানীয় ভাষা বিশেষ করে ককবরক ভাষার উপর গুরুত্ব দিতে নির্দেশ দেন। 

তিনি বিশ্ববিদ্যালয়ে দিব্যাঙ্গজন ও তাদের অভিভাবকদের দিকে বিশেষভাবে নজর দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন। তাছাড়াও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ওয়াল ম্যাগাজিনের উদ্বোধন করেন। আইন বিভাগের ছাত্রছাত্রীরা মাদক ব্যবহারের কুফল ও পণপ্রথা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নাটক মঞ্চস্থ করে। বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় রাজ্যপালের সঙ্গে ছাত্রছাত্রীরাও সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজ্যপাল একটি বৃক্ষরোপণও করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিও ঘুরে দেখেন।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top