News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : ঘূর্ণিঝড় “মিধিলি”-র তাণ্ডবে ১২টি বাড়ি সম্পূর্ণ, ৭২টি বাড়ি মারাত্মকভাবে এবং ২৫৫টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত
Image

আপডেট : ঘূর্ণিঝড় “মিধিলি”-র তাণ্ডবে ১২টি বাড়ি সম্পূর্ণ, ৭২টি বাড়ি মারাত্মকভাবে এবং ২৫৫টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত

।।তানিয়া চক্রবর্তী।।

আগরতলা, ১৮ নভেম্বর : ঘূর্ণিঝড় “মিধিলি”-র তাণ্ডবে ত্রিপুরায় সব জেলায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু হতাহতের কোনো খবর নেই। রাজ্য জুড়ে ১২টি বাড়ি সম্পূর্ণ, ৭২টি বাড়ি মারাত্মকভাবে এবং ২৫৫টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে ক্ষতিপূরণের সমীক্ষা করা হচ্ছে।

রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্টে জানা গিয়েছে, প্রচন্ড ঝড় এবং বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ১টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊনকোটি জেলার কৈলাসহরে ২৫টি বাড়ি আংশিকভাবে এবং ৩টি বাড়ি মারাত্মকভাবে, কুমারঘাটে ১৯টি বাড়ি আংশিকভাবে এবং ৮টি বাড়ি মারাত্মকভাবে ও ৬টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনি, ধলাই জেলায় গণ্ডাছড়ায় ১৮টি বাড়ি আংশিকভাবে এবং ১০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া,ধলাই জেলার আমবাসায় ৪টি বাড়ি আংশিকভাবে এবং ২টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলপুরে ৫৩টি বাড়ি আংশিকভাবে এবং ৩১টি বাড়ি মারাত্মকভাবে ও ৫টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খোয়াই জেলায় ১টি বাড়ি আংশিকভাবে এবং ৩টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেলিয়ামুড়া ৪টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনি পশ্চিম ত্রিপুরা জিরানিয়া ২০টি বাড়ি আংশিকভাবে এবং ৩টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ,মোহনপুরে ১১টি বাড়ি আংশিকভাবে এবং ৩টি বাড়ি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে । সিপাহীজলা জেলায় জম্পুইজলায় ১টি বাড়ি আংশিকভাবে এবং ১টি বাড়ি মারাত্মকভাবে, সোনামুড়ায় মারাত্মকভাবে ১টি বাড়ি, বিশালগড়ে ৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমতী জেলায় অমরপুরে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১টি বাড়ি, করবুকে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪টি বাড়ি।

গতকালের ঝড় ও বৃষ্টিতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ৩৭টি বাড়ি আংশিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাব্রমে ১৮টি বাড়ি আংশিকভাবে এবং ৭টি বাড়ি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত

আগরতলা, ১৬ জুন: দীর্ঘ এক দশক ধরে টিটিএএডিসি-এর অধীনে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামাঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top