News Flash

  • Home
  • প্রধান খবর
  • আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেট দেখতে ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে আমন্ত্রণ
Image

আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেট দেখতে ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে আমন্ত্রণ

আহমেদাবাদ , ১৮ নভেম্বর (হি.স.) : রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচে ভিভিআইপিদের সমাবেশ চোখে পড়বে। এদিন ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচের উত্তেজনা সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে। গুজরাট, ভারত এবং বিদেশের দর্শনার্থীরা আহমেদাবাদে পৌঁছতে শুরু করেছে। রবিবার দর্শক গ্যালারি ভিভিআইপি অতিথিতে ভরে যাবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করে জানা গিয়েছে। এঁনাদের উপস্থিতির জন্য প্রশাসন সর্বশক্তি দিয়ে ভিভিআইপিদের আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি তাঁর পরিবারের সঙ্গে এই ম্যাচে উপস্থিত থাকবেন জানা গিয়েছে। এছাড়াও ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও ম্যাচ দেখতে আসবেন বলে জানা গিয়েছে। এই ম্যাচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসের আসার খবর পাওয়া গিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকেও আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও তাঁর আসার খবর এখনও নিশ্চিত করে জানা যায়নি।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top