News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ভোটের দিন ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, মৃত্যু আইটিবিপি জওয়ানের
Image

ভোটের দিন ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, মৃত্যু আইটিবিপি জওয়ানের

রায়পুর, ১৭ নভেম্বর (হি.স.) : শুক্রবার ছিল ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা। ভোটদান শেষ হওয়ার পরই গরিয়াবন্দ এলাকার বড়ে গোবড়া গ্রামে আইইডি বিস্ফোরণ । শুক্রবার সন্ধ্যায় ভোটকর্মীদের লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। যদিও ভোটকর্মীরা বেঁচে গিয়েছেন। তবে মৃত্যু হল এক আইটিবিপি জওয়ানের।

এদিন ছত্তিশগড়ে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ ছিল। সন্ধ্যায় ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ভোটকর্মীরা বুথ থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন। ভোটকর্মীদের নিরাপত্তার জন্য তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন। তাঁদের লক্ষ্য করেই আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণে ভোটকর্মীরা বেঁচে গেলেও মৃত্যু হয় এক আইটিবিপি জওয়ানের। প্রয়াত জওয়ানের নাম যোগিন্দর সিং। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে উদ্ধারকারী দল।

জানা গেছে, বড়ে গোবড়া নির্বাচনী কেন্দ্র থেকে ফিরছিল একটি দল। তখনই বিস্ফোরণ ঘটায় নকশালরা। যোগিন্দর সিং ছাড়া বাকিরা অক্ষত অবস্থায় গড়িয়াবন্দ পৌঁছেছেন। ইভিএম মেশিনগুলিরও কোনও ক্ষতি হয়নি। এমনটাই জানিয়েছেন রায়পুরের পুলিশ কর্তা আরিফ শেখ।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর ছত্তিশগড়ে প্রথম দফার ভোট ছিল। তার আগের রাতে ৬ নভেম্বর ছত্তিশগড়ের কানকের জালায় আইইডি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে বিএসএফ-এর এক জওয়ান-সহ ২ ভোটকর্মী জখম হয়েছে। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে মাওবাদীরাই ওই বিস্ফোরণ ঘটিয়েছিল বলে পুলিশের দাবি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top