News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৃতদেহ সৎকারকে ঘিরে উত্তপ্ত বিশালগড় এলাকা
Image

মৃতদেহ সৎকারকে ঘিরে উত্তপ্ত বিশালগড় এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ নভেম্বর : বিশালগড় কদমতলী এলাকায় মৃতদেহ সৎকার নিয়ে মৃতের পরিবারের সাথে এলাকাবাসীর মধ্যে ঝামেলায় অশান্তি ছড়ায় গোটা এলাকায়। শেষ পর্যন্ত ছুটে আসতে হয়েছে তহশীলদার থেকে শুরু করে বিশালগড় থানার পুলিশকে।

ঘটনার বিবরনের প্রকাশ, এদিন সকালে এলাকার ৯৫ বছর বয়সি গোপাল চন্দ্র দাস নামে একজনের মৃত্যু হয়েছে। পুরনো প্রথা অনুযায়ী মৃতদেহ বাড়ির পাশে জঙ্গলে সৎকারের জন্য নিয়ে যাওয়া হলে আশেপাশে লোকজনেরা এসে মৃত গোপাল চন্দ্র দাসের পরিবারকে বাধা দেয়। এর থেকে শুরু হয় ঝামেলা।

 এলাকাবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মৃতদেহ সৎকার করতে দেয়নি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ এবং তহশীলদার। শেষ অব্দি মৃতদেহ শ্মশানে নিয়ে সৎকার করতে বাধ্য হয়েছে গোপাল চন্দ্র দাসের পরিবার।

প্রশাসনিক কর্মীরা গোটা বিষয় নিয়ে জানিয়েছেন, মৃতের বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যেই রয়েছে শ্মশান। পরিবারের পক্ষ থেকে সেখানে মৃতদেহ সৎকার না করে বাড়ির পাশেই সৎকার করতে চেয়েছিল পরিবারের লোকজনেরা। প্রশাসনিক কর্মীরা বলেছেন, যদি শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়া না হয় তাহলে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ বাড়ির পাশে খোলা জায়গায় মৃতদেহ সৎকার করা হলে একদিকে যেমন পরিবেশ দূষণ হবে, অপরদিকে এলাকার কচিকাঁচারা ভয় পাবে। তাই মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপর মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে শ্মশানে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top