News Flash

  • Home
  • দিনের খবর
  • কালীপুজো উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা রাজ্যপালের
Image

কালীপুজো উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা রাজ্যপালের

কলকাতা, ১১ নভেম্বর (হি.স.) : কালীপুজো উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কালীপুজোর ঠিক একদিন আগে বাংলা ভাষায় আত্মদর্শন এবং আত্মশুদ্ধির বার্তা দেন রাজ্যপাল।

রবিবার কালীপুজো। তার আগে আজ ব্যারাকপুর মণিরামপুর ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের কালীপুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন মণ্ডপের উদ্বোধন করে বাংলাতেই রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা দেন তিনি। আর রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘আমরা সকলে কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি পালনে ব্রতী রয়েছি। যাবতীয় কালিমা থেকে আমাদের মনকে শুদ্ধ করার এটা এক আদর্শ সময়। মা কালীর শাশ্বত আলোয় আমাদের সামনের পথ আলোকিত হোক। জয় কালী মা, জয় পশ্চিমবঙ্গ।’‌

রাজ্যপাল এদিন তাঁর বার্তায় আরও বলেন, ‘বাংলার ভাই ও বোনেরা, আমরা সকলেই কালীপুজো এবং আলোক উৎসব দীপাবলি পালনে ব্রতী রয়েছি। এই উৎসব দৈনন্দিন জীবনের চাপ এবং জাগতিক কালিমা থেকে আমাদের মনকে শুদ্ধ করার এবং দেবতার কাছে প্রার্থনা করার একটি আদর্শ মাধ্যম। এখন আত্মদর্শন এবং আত্মশুদ্ধির সময়। সর্বব্যাপী মা কালী শাশ্বত আলোয় আমাদের সামনের পথকে আলোকিত করুন। জয় কালী মা, জয় পশ্চিমবঙ্গ।’‌

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top