নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ নভেম্বর : গ্রাম প্রধানের পরোক্ষ মদতে পঞ্চায়েতের মূল ফটকের তালা ঝুলিয়ে অবৈধভাবে অফিস কামাই করছে পঞ্চায়েতে কর্মরত সরকারি কর্মচারীরা, এমনই অভিযোগ। সরকারিভাবে শুক্রবার কোন ছুটির ঘোষণা না থাকলেও দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে কোনো এক অজ্ঞাত কারণে পঞ্চায়েত অফিস গৃহের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। তাতে দূর-দূরান্ত থেকে আসা পঞ্চায়েতের সুবিধা ভোগীরা ক্ষুব্ধ।
শুক্রবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় এমনই চিত্র ধরা পরল তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। খবরে প্রকাশ, শুক্রবার সরকারি ভাবে নয় কোন ছুটির দিন। অভিযোগ ছুটির দিন ঘোষণা না থাকলেও পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে পঞ্চায়েত অফিস বন্ধ কোন এক অজ্ঞাত কারণে। ফলে গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনেরা দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে এসে প্রত্যক্ষ করতে পারে তালা বন্ধ পঞ্চায়েত অফিস এবং ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকেও পঞ্চায়েত না খোলায় ব্যাপক হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষজনদের।এলাকা সূত্রে খবর, দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের শাসক দলীয় গ্রাম প্রধান গোপাল দাস পঞ্চায়েত পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ। আর এর ফলেই বিভিন্ন কাজে প্রতিনিয়ত পঞ্চায়েতে এসে সাধারণ মানুষজনদের দিনের পর দিন ধরে হয়রানির শিকার হতে হয়। সূত্রটি জানায়, দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান ওই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনদের সঙ্গে কোনোভাবেই সহযোগিতা করছে না। এবং পঞ্চায়েতকে ব্যবহার করে নিজের কর্মসিদ্ধি ছাড়া প্রধান বাবু আর কিছুই বোঝেন না। শুক্রবার দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক কৃষক পঞ্চায়েত থেকে আর ও আর নিতে এসে দেখতে পায় পঞ্চায়েত বন্ধ। তিনি অভিযোগ করে বলেন আর ও আর নিতে এসে তালবাহানার শিকার দীর্ঘদিন ধরে।

কোনো কারন ছাড়াই পঞ্চায়েত অফিসে তালা, ক্ষুব্ধ সুবিধাভোগীরা
Tags:
Releated Posts
বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন
আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান
আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…


















