News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্টাইপেন্ড বঞ্চনার শিকার আইজিএম হাসপাতালের চিকিৎসকরা, কর্মবিরতির ঘোষণা
Image

স্টাইপেন্ড বঞ্চনার শিকার আইজিএম হাসপাতালের চিকিৎসকরা, কর্মবিরতির ঘোষণা

।।তানিয়া চক্রবর্তী।।

আগরতলা, ১০ নভেম্বর: বিগত পাঁচ মাস ধরে নিয়মিতভাবে স্টাইপেন্ড পাচ্ছেন না আইজিএম হাসপাতালে কর্মরত অল ইন্ডিয়া এনবিইএমএস ডিপ্লোমা কোর্সের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীরা চিকিৎসকরা। এ বিষয়ে একাধিক বার হাসপাতালের মেডিকেল সুপারকে জানানো হলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন না তিনি। তাই বাধ্য হয়ে স্টাইপেন্ড প্রদানের দাবিতে আজ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ফলে, হাসপাতালে চিকিত্সা পরিষেবায় কিছুটা ব্যাঘাত ঘটেছে।

জনৈক চিকিৎসক অভিযোগ, বিগত দুই বছর যাবৎ বিভিন্ন রাজ্য থেকে আসা ১৮ জন স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীরা চিকিৎসকরা আইজিএম হাসপাতালে কর্মরত আছেন। কিন্তু দেখা গেছে গত পাঁচ মাস ধরে তাঁরা স্টাইপেড পাচ্ছেন না। তাতে আর্থিক দিক থেকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। যে সব চিকিৎসকরা বাড়িঘর ছেড়ে ত্রিপুরায় আছেন তাঁদের এখন স্টাইপেন্ড না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে একাধিকবার হাসপাতালের মেডিকেল সুপারের নিকট দারস্থ হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্হা গ্রহণ করছেন না তিনি। তাই একপ্রকার বাধ্য হয়ে আজ সারাদিনের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তাঁরা। 

তাঁদের দাবি, অতিসত্বর স্টাইপেড প্রদানের ব্যবস্হা গ্রহণ করা হোক।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top