News Flash

  • Home
  • খেলা
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলে ফিরছেন ভুবনেশ্বর কুমার !
Image

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলে ফিরছেন ভুবনেশ্বর কুমার !

মুম্বই, ৯ নভেম্বর(হি.স.): বিশ্বকাপ ফাইনালের দিন চারেকের মধ্যেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে মাঠে নেমে পড়বে ‘মেন ইন ব্লু।’ পাঁচ ম্যাচের সিরিজ চলবে ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে। বিশ্বকাপের পরে নিজেদের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে তারা। ম্যাথু ওয়েডের নেতৃত্বে মাঠে নামবে দ্বিতীয় সারির স্কোয়াড। ভারতও কি সেই পথে হাঁটবে? বিসিসিআই-এর ঘোষণা হয়তো সেরকমই!

এই সিরিজে একটানা ক্রিকেটের ধকল থেকে জাদেজা , হার্দিক, বুমরাহ’দের মত তারকাদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বোর্ড। বিশেষ করে ফাস্ট বোলারদের বিশ্রাম প্রয়োজন বলে মনে করছেন বোর্ড কর্তারা। আর সিরাজ-শামিদের না থাকা আচমকাই জাতীয় দলের দরজা খুলে যেতে চলেছে ভুবনেশ্বর কুমারের। প্রায় এক বছরের বেশী সময় জাতীয় দলের বাইরে ভুবনেশ্বর কুমার। অস্ট্রেলিয়া সিরিজে ফের একবার দেশের নীল জার্সি গায়ে দেখা যেতে পারে স্যুইং-এর এই জাদুকরকে।
গত বছরের টি-২০ বিশ্বকাপের পর সমালোচনার মুখে পড়েন ভুবনেশ্বর কুমার।গত নভেম্বরের নিউজিল্যান্ড সিরিজের পর তাঁকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। এরপর টি-২০ ও ওডিআই দুই ফর্ম্যাটেই বেশ কিছু সিরিজ দেশে বা বিদেশে খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু শিকে ছেঁড়েনি ভুবনেশ্বরের ভাগ্যে। গত আইপিএলের ব্যর্থতা আরও পিছনে ফেলে দিয়েছিলো ভুবি’কে। ১৪ ম্যাচে মাত্র ১৬ উইকেট নিয়েছিলেন তিনি। এমনকি এশিয়ান গেমসেও থেকেছেন ব্রাত্য। জাতীয় দলের হয়ে ভুবনেশ্বরের যাত্রা শেষ যখন মনে হয়েছিলো, তখন বন্ধ দরজা আচমকাই খুলে যাওয়ার পথে। সৌজন্যে অবশ্যই সৈয়দ মুস্তাক আলি ট্রফি।

এবছর উত্তরপ্রদেশের হয়ে দেশের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নিয়েছিলেন ভুবনেশ্বর। তিনি যে এখনও ফুরিয়ে যান নি, তা বল হাতে প্রমাণ করেছেন ডান হাতি পেসার। ৭ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। ভুবনেশ্বর কুমারের এই পারফর্ম্যান্স নজরে পড়েছে বিসিসিআই-এর’ও।
এই সুযোগ কাজে লাগিয়ে তিনি ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে পারেন কিনা, নজর থাকবে সেইদিকে।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top