News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৯ মহিলা জাতীয় টি-‌২০ উত্তরপ্রদেশেও পর্যুদস্ত ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌১৯ মহিলা জাতীয় টি-‌২০ উত্তরপ্রদেশেও পর্যুদস্ত ত্রিপুরা

ত্রিপুরা— ৫৬/‌৮(২০)

উত্তর প্রদেশ-‌৫৭/‌১(৭.৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।।পরাজয় নিশ্চিত, তা আগেই জানা ছিলো। দেখার ছিলো কতটা লড়াই ছুড়ে দিতে পারে ত্রিপুরা। শক্তিশালী উত্তর প্রদেশের বিরুদ্ধে। কার্যত লড়াইয়ের ছিটেফোটাও দেখা যায়নি। বিনা লড়াইয়েই অসহায় আত্মসমর্পন করলো ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। রঁাচির ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার ওভাল মাঠে ত্রিপুরা পরাজিত হয় ৯ উইকেটে। ত্রিপুরার অশ্মিতা দাস ছাড়া কোনও ব্যাটসম্যানই মঙ্গলবার ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি। ফলে পরাজিত হতে হয় সহজেই। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৬ রান করতে স৭ণ হয়। ত্রিপুরার পক্ষে অশ্মিতা ৫৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং পায়েল নম:‌ ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। রাজ্য দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি।উত্তর প্রদেশের পক্ষে ফলক নাজ ২০ রানে ৩ টি এবং সুপ্রিয়া আরেলা ১৯ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে উত্তরপ্রদেশ ৭.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দলনায়িকা সম্পদ দিক্ষিত ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে পার্সাভি চোপড়া ১৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। ত্রিপুরার পক্ষে একমাত্র উইকেটটি দখল করেন মিতনি বিশ্বাস ৭ রান দিয়ে। আসরে ৪ ম্যাচ খেলে ৩ টি ম্যাচে পরাজিত হয় ত্রিপুরা। ৯ নভেম্বর ত্রিপুরার শেষ প্রতিপক্ষ হরিয়ানা।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top