শুক্রবার প্রায় ২৭১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী যোগী

গোরখপুর, ১ নভেম্বর (হি.স.) : প্রায় ২৭১ কোটি টাকার উন্নয়ন কাজ উপহার হিসেবে দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ৩ নভেম্বর, শুক্রবার রাজ্যের গোরখপুর জেলার প্রায় ২৭১ কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার দেবেন।

তিনি ছয়টি সংস্থার ২২১.১০ কোটি টাকার ৮৯টি সম্পূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ৮টি সংস্থার ৪৯.৪৮ কোটি টাকার ৫১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রামগড়তালের কাছে চম্পা দেবী পার্কে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের এই কর্মসূচির প্রস্তাব করা হয়েছে। এর আগেও যোগী আদিত্যনাথ গোরখপুরে অনেক উন্নয়নমূলক প্রকল্প উপহার দিয়েছিলেন। এবার নভেম্বর মাসে তাঁর গোরখপুর সফর রয়েছে। মুখ্যমন্ত্রী শুক্রবার যে উন্নয়ন প্রকল্পগুলির উদ্বোধন করবেন সেগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যে খাতে উন্নয়ন করা হবে তা হল উত্তরপ্রদেশ জল নিগম (গ্রামীণ)। মোট ৫০টি প্রকল্পে খরচ হবে ১৮৪ কোটি ৯০ লক্ষ ৩৬ হাজার টাকা। এই টাকা খরচ করে ৫০টি গ্রাম পঞ্চায়েতে প্রতিটি বাড়িতে কল থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে।