News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত সরকারের অর্থানুকুল্যে বাংলাদেশে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কাল, ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

ভারত সরকারের অর্থানুকুল্যে বাংলাদেশে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কাল, ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩১ অক্টোবর : ভারত সরকারের অর্থানুকুল্যে বাংলাদেশে তিনটি উন্নয়ন প্রকল্পের আগামীকাল ১ নভেম্বর উদ্বোধন হবে। সকাল এগারটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ওই প্রকল্পগুলির উদ্বোধন করবেন। তিনটির প্রকল্পের মধ্যে আগরতলা-আখাউড়া রেল সংযোগ, খুলনা – মংলা রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট-II রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা সচিবালয়ে ভার্চুয়ালি ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

আখাউড়া-আগরতলা রেল সংযোগ প্রকল্পটি বাংলাদেশের অংশে ৩৯২.৫২ কোটি টাকা ভারত সরকারের অনুদান সহায়তার অধীনে সম্পাদিত হয়েছে। বাংলাদেশে ৬.৭৮ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন এবং ত্রিপুরায় ৫.৪৬ কিমি সহ রেল সংযোগের দৈর্ঘ্য ১২.২৪ কিমি।

খুলনা-মংলা বন্দর রেললাইন প্রকল্পটি ভারত সরকারের কনসেশনাল লাইন অফ ক্রেডিট-এর অধীনে বাস্তবায়িত হয়েছে। ওই প্রকল্পে মোট ৩৮৮.৯২ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। এই প্রকল্পে মংলা বন্দর এবং খুলনায় বিদ্যমান রেল নেটওয়ার্কের মধ্যে প্রায় ৬৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ কাজ যুক্ত রয়েছে। তাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে।

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটি হল ভারতীয় কনসেশনাল ফাইন্যান্সিং স্কিমের অধীনে ১.৬ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তায় বাংলাদেশের খুলনা বিভাগের রামপালে অবস্থিত একটি ১৩২০ মেগাওয়াট (২x৬৬০) সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (MSTPP)। প্রকল্পটি ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) দ্বারা বাস্তবায়িত হয়েছে। 

ভারতের এনটিপিসি লিমিটেড এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি ৫০:৫০ যৌথ ব্যবস্থাপনায় ওই কোম্পানী স্থাপিত হয়েছে। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট-I ২০২২ সালের সেপ্টেম্বরে উভয় প্রধানমন্ত্রীর দ্বারা যৌথভাবে উন্মোচন করা হয়েছিল। আগামীকাল ১ নভেম্বর ইউনিট-II উদ্বোধন করা হবে। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কার্যক্রম বাংলাদেশে বিদ্যুতের নিরাপত্তা বৃদ্ধি করবে। এই প্রকল্পগুলি এই অঞ্চলে যোগাযোগ এবং বিদ্যুতের নিরাপত্তা শক্তিশালী করবে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top