News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের একতা ও অখন্ডতা রক্ষায় মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন : মুখ্যমন্ত্রী
Image

সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের একতা ও অখন্ডতা রক্ষায় মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের একতা ও অখন্ডতা রক্ষায় মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন।আমৃত্যু তিনি ভারত গড়ার কাজে নিয়োজিত ছিলেন। আজ বিকেলে অরুন্ধতীনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ মাঠে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। 

আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী উপস্থিত সকলকে রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করিয়েছেন।

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের একতা ও সংহতির প্রতীক হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাঁর দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্যই গঠিত হয়েছে বর্তমান ভারত।

তাঁর কথায়, স্বাধীনতা প্রাপ্তির পর ৫৬৫টি রাজনাশাসিত অঞ্চলকে ভারতের মূল ভূখন্ডের সাথে যুক্ত করানো তাঁর দৃঢ় মানসিকতার পরিচয় বহন করে। 

মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে দেশবাসীকে অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সাল থেকে সর্দার প্যাটেলের জন্মদিনকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছেন। এরফলে দেশের যুব সমাজ ভারতের প্রতি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার মানসিকতায় উদ্বুদ্ধ হয়েছে। 

এদিনের অনুষ্ঠানে বিএসএফ, সিআরপিএফ এবং টিএসআর বাহিনীর পুরুষ ও মহিলা জওয়ানরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। তাছাড়া, অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য আরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরের আধিকারিকগণ।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top