News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌তে বাজেয়াপ্ত ২৫ লক্ষাধিক টাকার মাদক ‌ক্যাপসুল, গ্রেফতার এক
Image

করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌তে বাজেয়াপ্ত ২৫ লক্ষাধিক টাকার মাদক ‌ক্যাপসুল, গ্রেফতার এক


বাজারিছড়া (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় পাচা‌রের পথে করিমগঞ্জ জেলার (অসম) অন্তর্গত বাজারিছড়া থানাধীন আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি‌ ওয়াচপোস্ট পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ২৫ লক্ষাধিক টাকার মাদক ‌ক্যাপসুল। মাদক পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চুড়াইবা‌ড়ি‌ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, প্রতি দি‌নের মতো আজ মঙ্গলবার সকা‌লেও বিভিন্ন যাত্রী ও পণ্যবাহী গাড়িতে তালাশি চালাচ্ছিলেন তাঁরা। কিন্তু টিআর ০১ এএস ১৭৩৫ নম্ব‌রের এক‌টি ছয় চাকার ফল-বোঝাই ল‌রি গুয়াহাটি থে‌কে ত্রিপুরায় যেতে চুড়াইবা‌ড়ি গেটে আসে। লরিতে যথারী‌তি তালাশি চালিয়ে ফ‌লের কার্টু‌নের আড়াল থে‌কে ১৪৪ পাতা ক‌রে মোট ৩২০ প্যাকে‌টে ৪৬ হাজার ৬৮০টি পাস‌মো প্রক্সিবন নামের নেশাজাতীয় ক্যাপসুল উদ্ধার হয়। উদ্ধারকৃত ক্যাপসুলগুলির কা‌লোবাজারে মুল্য ২৫ লক্ষ টাকার বেশি হ‌বে।
পুলিশ অফিসার মিলি জানান, মাদাক পাচারের অভিযোগে আটক করা হয় ত্রিপুরার বাসিন্দা ল‌রিচালক সুমন দাস‌কে। সুমনের বিরুদ্ধে এন‌ডি‌পিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হলে আদাল‌তের নি‌র্দেশে মাদক পাচারকারী সুমন দাসকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top