News Flash

  • Home
  • প্রধান খবর
  • ক্ষতিপূরণ দেওয়া হোক তৃণমূলের দলীয় তহবিল থেকে, দাবি শুভেন্দুর
Image

ক্ষতিপূরণ দেওয়া হোক তৃণমূলের দলীয় তহবিল থেকে, দাবি শুভেন্দুর


কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা না হওয়ায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নিদান দিয়েছে ট্রাইব্যুনাল। প্রায় হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দিতে নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন নিগমকে। সিঙ্গুর মামলায় এই নির্দেশ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বিরোধী দলনেতা বলেন, টাটা গোষ্ঠীকে টাকা সাধারণ মানুষের করের টাকায় নয়, ”তৃণমূল দলের তহবিল থেকে দিতে হবে। না হলে বিধানসভার ভিতরে ও বাইরে বিরোধ হবে । তৃণমূলের দলীয় তহবিলে নির্বাচনী বন্ডে ৮০০ কোটি টাকা রয়েছে, সেই টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ওরা ডিএর মতো উচ্চ আদালতে যাবে কিন্তু কিছু লাভ হবে না।”’

জ্যোতিপ্রিয় প্রসঙ্গেও আক্রমণ করেন শুভেন্দু। বলেন, ”‘তৃণমূল ফাঁকা হয়ে যাবে। ৭০ জন চেয়ারম্যান ও ১৪ জন বিধায়ক সব যাবে পুরো দুর্নীতিতে। বাংলায় বর্তমান সরকারের মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা যেভাবে চুরির সঙ্গে যুক্ত তা ইডি ও সিবিআই প্রকাশ্যে আনছেন। শিক্ষা থেকে খাদ্য প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্বদের যেভাবে ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার হচ্ছে তাতে বর্তমান সরকারের সমালোচনা বেড়ে চলেছে। সামনে ২৪ লোকসভা নির্বাচন। তাতে কতটা প্রভাব পড়বে তা সময় বলবে।”’

Releated Posts

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top