News Flash

  • Home
  • খেলা
  • সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয়একতা দিবস উদযাপনে রান ফর ইউনিটি
Image

সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয়একতা দিবস উদযাপনে রান ফর ইউনিটি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। মঙ্গলবার সকালে সিপাহী জলা জেলা প্রশাসনের উদ্যোগে সিপাহীজলা ফার্স্ট গেটের সামনে থেকে রান ফর ইউনিটি অনুষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে রাষ্টীয় মর্যাদায় পালন করার উদ্দেশ্যকে সামনে রেখে ৩১শে অক্টোবর, দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে রান অফ ইউনিটি অনুষ্ঠিত হয়। আজ, মঙ্গলবার সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে থেকে জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত খেলোয়াররা ত্রিপুরা পুলিশ, টি এস আর, বিএসএফ-এর জওয়ানরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রান অফ ইউনিটি উপলক্ষে প্রায় দেড় শতাধিক খেলোয়ার সিপাহীজলা মূল ফটকের সামনে থেকে বিশালগড় মহকুমা শাসকের অফিস পর্যন্ত দৌড়ে অংশগ্রহণ করেন। এই দৌড়ের শুভ সূচনা করেন সিপাহীজলা জেলার জেলাশাসক বি জে রেড্ডি। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সহকারি অধিকর্তা ডঃ ভারতী নিগম। তিনি খেলোয়ারদের শপথ বাক্য পাঠ করান। দৌড় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন জেলাশাসক বি জে রেড্ডি। রান ফর ইউনিটি উপলক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। উদ্যোক্তারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top