News Flash

  • Home
  • দেশ
  • বঞ্চিতদের নিয়ে এবার কলকাতায় সমাবেশ বিজেপি-র
Image

বঞ্চিতদের নিয়ে এবার কলকাতায় সমাবেশ বিজেপি-র

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): এবার তৃণমূলের আন্দোলনের পালটা ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিয়ে সমাবেশ করবে বিজেপি। দলের কোর কমিটির বৈঠকে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ঠিক হয়েছে সমাবেশের স্থান, দিনক্ষণও। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে হবে এই সমাবেশ। সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে।

সোমবার বিজেপি সূত্রে জানা গিয়েছে, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল। বিজেপিও সেই জায়গাটিকেই সমাবেশ স্থল হিসেবে বেছে নেবে। উল্লেখ্য, এ বিষয়ে বঞ্চিতদের সঙ্গে নিয়ে পালটা কর্মসূচির প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোর কমিটির বৈঠকে তাঁর প্রস্তাবেই চূড়ান্ত সিলমোহর পড়ল।

ঠিক হয়েছে, আগামী ২৯ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে ১০০ দিনের কাজের বকেয়া টাকা না পাওয়াদের নিয়েই সমাবেশ করবে গেরুয়া শিবির।

তৃণমূলের অভিযোগ, কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পে কাজ করার পরও সময়মতো প্রাপ্য মেলেনি কেন্দ্রের তরফে। বিশেষত ১০০ দিনের কাজের টাকা থেকে এখনও বঞ্চিত গ্রামবাংলার শ্রমিক, কৃষকরা। তাঁদের ন্যায্য দাবি আদায়ে ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে বড়সড় আন্দোলন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অক্টোবরের গোড়ায় সেখান থেকে ফিরে রাজভবনের সামনেও ধরনায় বসেন তিনি। সঙ্গী ছিলেন বঞ্চিত প্রান্তিক মানুষজন। পরে রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা আদায়ের পর ধরনা প্রত্যাহার করা হয়।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top