News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজদ্রোহীদের অত্যাচারে অতিষ্ট আগরতলা হরিজন কলোনীবাসী, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

সমাজদ্রোহীদের অত্যাচারে অতিষ্ট আগরতলা হরিজন কলোনীবাসী, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর: 

 সমাজদ্রোহীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী শেষে পুলিশের দ্বারস্হ হলো। ঘটনা আগরতলা হরিজন কলোনী এলাকায়। অতিষ্ঠ এলাকাবাসী রবিবার রামনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার লক্ষ্মী পূজার রাতে চার সমাজদ্রোহী হরিজন কলোনী এলাকায় তাণ্ডব চালায়। তারা এলাকার বাড়ি ঘরে ঢুকে মহিলা সহ অন্যান্যদের ওপর হামলা চালায়। তাতে এক মহিলা সহ বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

 এলাকাবাসী অভিযোগ করেছেন অভিযুক্ত চার সমাজদ্রোহী এর আগেও বেশ কয়েকবার এলাকায় তাণ্ডব চালিয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও এলাকাবাসী কোন প্রতিকার পাননি। পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ না করায় তাদের উশৃংখল আচরণ আরো চরম আকার ধারণ করতে শুরু করেছে।

  উদ্ভূত পরিস্থিতিতে একদিকে সমাজ দ্রোহীদের তাণ্ডবে স্থানীয় বাসিন্দারা দিশেহারা অন্যদিকে পুলিশের ভূমিকায় তারা প্রচন্ড ক্ষুব্ধ। অভিযুক্ত সমাজদ্রোহীদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছেন এলাকাবাসী। অভিযুক্তদের মধ্যে রয়েছে রমেশ হরিজন, বিকাশ হরিজন ,বিশাল হরিজন ও রোহিত হরিজন। তাদের বিরুদ্ধে এলাকাবাসীর তরফ থেকে রামনগর পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

  এলাকাবাসী এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সমাজদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে  এলাকায় বসবাস করা কষ্টকর হয়ে উঠবে বলেও তারা উল্লেখ করেছেন। এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখতে পুলিশ প্রশাসন সহ শান্তিপ্রিয় জনগণের সার্বিক সহযোগিতাও আহবান করেছেন এলাকাবাসী। 

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top