News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘রাজনৈতিক সাংবাদিক বৈঠক নয়’ বলেও আদ্যন্ত রাজনৈতিক সাংবাদিক বৈঠক মমতার
Image

‘রাজনৈতিক সাংবাদিক বৈঠক নয়’ বলেও আদ্যন্ত রাজনৈতিক সাংবাদিক বৈঠক মমতার

কলকাতা, ২৬ অক্টোবর  (হি.স.): বালুর (মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক) মধুমেহ রোগ (সুগার) আছে। বৃহস্পতিবার তাঁর বাড়িতে ইডি তল্লাশির কড়া বিরোধিতা করতে গিয়ে বৃহস্পতিবার তাঁর কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলনে এভাবেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘যখন কোনও কিছু লিমিটলেস হয়ে যায়, তখন কিছু বলতেই হয়। সেই কারণেই আমি এক দেড় মাস পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। আজ জেলায় জেলায় পুজো কার্নিভ্যাল। আগামিকাল কলকাতায় পুজো কার্নিভ্যাল। সব মন্ত্রীরা ব্যস্ত। মানুষ বিজয়া দশমী করতে গিয়ে দেখে বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) ঘরে ইডি অভিযান চলছে।

সব মন্ত্রীদের বাড়িতেই যদি তল্লাশি চলে, তাহলে আর বাকি থাকল কী! বিজেপি ভাবেছে এভাবে মুখ বন্ধ করা যাবে। এটা খুবই নোংরা রাজনীতি। বিজেপি মিথ্যাবাদীদের দল।’

‘রাজনৈতিক প্রতিহিংসার’ প্রসঙ্গে এই সঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, আমাদের সাংসদ সুলতান আহমেদ মারা গিয়েছিলেন এরকম একটা চাপের চিঠি পেয়েই।

গোড়াতেই মমতা বলেন, ‘‘এটা রাজনৈতিক সাংবাদিক বৈঠক নয়।’’ যদিও গোটা বক্তব্যই ছিল বিজেপি-র বিরুদ্ধে চড়া প্রচার। তিনি বলেন, “অভিষেকের (বন্দ্যোপাধ্যায়) কাছে ৪২ বছরের পুরনো নথি চাওয়া হয়েছে। আরে, তখন তো ওর জন্মই হয়নি! সঞ্জয় গান্ধীর বুলডোজার চালানোর মাশুল ভোটে দিতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে।”

মমতা বলেন, ‘‘প্রচারমাধ্যমের গলা টিপে ধরা হচ্ছে। কিন্তু এভাবে মুখ বন্ধ করা যাবে না। রাজস্থানের মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতেও শুনলাম কেন্দ্রীয় গোয়েন্দারা অভিযান করেছেন।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top