News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামীকাল মায়ের গমন “কার্নিভ্যাল” ঘিরে জোর প্রস্তুতি 
Image

আগামীকাল মায়ের গমন “কার্নিভ্যাল” ঘিরে জোর প্রস্তুতি 

আগরতলা, ২৫ অক্টোবর: মহা ধুমধামের সাথে আগামীকাল মায়ের গমন কার্নিভ্যালের আয়োজন করেছে ত্রিপুরা সরকার। রাজধানী আগরতলায় অধিক ক্লাব ওই কার্নিভ্যালে অংশ নেবে। আজ তার প্রস্তুতি খতিয়ে দেখেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।   

প্রসঙ্গত, ত্রিপুরায় রাজ্য সরকারের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর তথ্যবধানে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে মায়ের গমন কার্নিভ্যাল। ওইদিন বিকাল ৫ টা থেকে শুরু হবে কার্নিভ্যাল। কার্নিভ্যালের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায়, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

আজ কার্নিভ্যাল মায়ের গমনের প্রস্তুতি খতিয়ে দেখতে যান মেয়র দীপক মজুমদার। সিটি সেন্টারের সামনে কার্নিভ্যালের মূল মঞ্চ করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুজো উদ্যোক্তারা পোষ্ট অফিস চৌমুহনী হয়ে প্যারাডাইস চৌমুহনী হয়ে সিটি সেন্টারের সামনে দিয়ে কার্নিভ্যালে অংশ নেবে। 

পরিদর্শন শেষে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, এবছর প্রচুর সংখ্যক দর্শনার্থীরা এসেছিলেন আগরতলা পুজো দেখতে। এ বছরও ক্যার্নিভালে প্রচুর সংখ্যক মানুষের সমাগম হবে। ক্যার্নিভালকে ঘিরে দফায় দফায় রাজ্য সরকার বিভিন্ন ক্লাবের সাথে বৈঠক হয়েছে।

এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন,  কার্নিভ্যাল উপলক্ষ্যে বহু মানুষের সমাগম ঘটবে। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে এই ক্যার্নিভালে প্রচুর সংখ্যক পুজোর উদ্যোক্তারা অংশ গ্রহন করবেন । 

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top