News Flash

Image

শান্তিতেই কেটেছে খোয়াইয়ের শারদ উৎসব

খোয়াই, ২৫ অক্টোবরঃ খোয়াইয়ে নির্বিঘ্নেই কেটেছে শারদোৎসব।মহকুমার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। গ্রাম, শহর , শহরতলী সহ উপজাতি অধ্যুষিত এলাকায়ও এবারের শারদোৎসব শান্তিতেই সম্পন্ন হয়েছে। চাঁদা আদায় নিয়ে বড় ধরনের কোন জোর জুলুমের অভিযোগ নেই। খোয়াই জেলা শহরে মহাসপ্তমীর রাতে খোয়াইয়ে লোকসমাগম ছিলনা। অবশ্য খোয়াইয়ে সপ্তমীর রাতে লোকসমাগম কোন সময়েই হয়না সেরকম। অষ্টমী ও নবমীর রাতে অবশ্য উৎসবের শহরে মানুষ রাস্তায় নেমেছে। দেখা গেছে জনঢল। শহরে সেরকম কোন আকর্ষণীয় শারদ মণ্ডপ এবার ছিল না। তবুও লালছড়ার বাঘাযতীন, সুভাষপার্কের জি এ বি, কালীবাড়ির এভারগ্রীণ ও গণকীর অগ্রদূত ক্লাবের, চরগণকী জনকল্যাণ সংঘ, জাম্বুরা বিবেকানন্দ ব্যমাগার ক্লাব, সোনাতলা ভারত মাতা ক্লাবের মন্ডপের সামনে ভীড় কিছুটা হলেও লক্ষ্য করা গেছে তবে ভীড়ের রেকর্ড গড়েছে চেবরীর সূর্য্যতরূণ ক্লাব, চেবরি বাজার লোটাস ক্লাব।চেবরীর সূর্য্যতরূণ ক্লাব আগরতলার রেলস্টেশনের অনুকরণে নির্মিত এদের দুধসাদা দর্শনীয় মন্ডপের সামনে লোকসমাগম ছিল রেকর্ড করার মতো।চেবরি বাজার লোটাস ক্লাব চন্দ্রযান তিন অনুকরণে তৈরি করা হয়েছে মন্ডপ।তাছাড়া দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ ছিল দেবীর ১০১ রূপ।তবে চেবরীতে মানুষের ভীড় নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিকের দুর্বল ভূমিকায় ভোগান্তি পোহাতে হয়েছে দর্শনার্থীদের।চেবরীতে পুলিশ ও ট্রাফিকের দুর্বল ভূমিকায় দীর্ঘস্থায়ী হয় যানজট।খোয়াই তেলিয়ামুড়া সড়কে যান চলাচলের ব্যাঘাত ঘটে দীর্ঘ সময়।ফলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়।বিদ্যুৎ পরিষেবা মোটামুটি স্বাভাবিকই ছিল।আবহাওয়াও ছিল অনুকূলে।তবে নবমীর সন্ধ্যায় এক ঘন্টার মতো বৃষ্টি হয়।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top