News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে চানাচুর বিক্রেতা টুনটুন দাদুকে দিয়ে উদ্বোধন ‘শতভিষা’র পূজামণ্ডপ
Image

করিমগঞ্জে চানাচুর বিক্রেতা টুনটুন দাদুকে দিয়ে উদ্বোধন ‘শতভিষা’র পূজামণ্ডপ


করিমগঞ্জ (অসম) ২১ অক্টোবর (হি.স.) : ছোট্ট একটি ঝুপড়িতে বিগত ৭০ বছর ধরে বসবাস করে চানাচুর বিক্রি করে অনেক ইতিহাসের সাক্ষী হয়েছেন। বয়স শতক ছুঁইছুঁই। আজও একই জায়গায় বসে চানাচুর বিক্রি করে নিজের সংসার চালাচ্ছেন টুনটুন দাদু।

কোনওদিন এত বড় সম্মান পাবেন, ভাবতেও পারেননি। তাঁর হাত দিয়ে লাল ফিতা কেটে, প্রদীপ প্রজ্বলন করে ৫৫ বছরের ঐতিহ্য বহনকারী করিমগঞ্জ শহরের প্রাণকেন্দ্র নীলমণি রোডের পূজা কমিটি ‘শতভিষা’র মণ্ডপ উদ্বোধন করেছেন টুনটুন দাদু মনীন্দ্র দত্ত। শুক্রবার সন্ধ্যায় শতভিষা পূজা কমিটির কর্মকর্তারা মনীন্দ্র দত্তকে এভাবেই বিশেষ সম্মান জানিয়েছেন।

মনীন্দ্র দত্তের ঝুপড়ি দোকানে চানাচুর খেতে শহরের নানা প্রান্ত থেকে মানুষ আসেন। প্রবীণ নাগরিকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রিয় টুনটুন দাদুর দোকান। এই দোকানে অসম তথা ভারতের বিখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গ সহ নামিদামি বেশ কয়েকজন ব্যক্তি চানাচুর খেয়েছেন। টুনটুন দাদু স্বাধীনতার আগে থেকেই এই ব্যবসা করে তাঁর সংসার চালাচ্ছেন।

এই দোকানের আয় থেকে ছেলেমেয়ে মানুষ করেছেন। কিন্তু বড় হয়ে বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে নিজেদের পৃথক সংসার নিয়ে থাকলেও টুনটুন দাদু আজও ৯৫ বছর বয়সে নিজে রোজগার করে স্বামী-স্ত্রীর সংসার চালাচ্ছেন এই দোকান দিয়ে।

এবার পুজোয় সাজসজ্জায় নতুনত্ব রয়েছে সীমান্ত শহর করিমগঞ্জের নীলমণি রোডের ‘শতভিষা’। বিগত ৫৫ বছর এভাবে দুর্গাঠাকুর দর্শনার্থীদের আকর্ষিত করে আসছে এই পুজো। শহরের একদম প্রায় শেষ প্রান্তে অনেক বিগ বাজেটের পুজোয় আগত মাতৃভক্তরা ‘শতভিষা’র পুজো না দেখলে আনন্দ পরিপূর্ণ হয়না।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top