News Flash

Image

করিমগঞ্জের ঝের‌ঝে‌রিতে আনন্দোল্লাসের মধ্য দিয়ে চলছে দশভুজা মা‌তৃপূজা


বাজারিছড়া (অসম) ২১ অক্টোবর (হি.স.) : বিগতদিনের মতো এবারও করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইর‌পোয়া ব্ল‌কের ঝের‌ঝে‌রিতে আনন্দোল্লাসের মধ্য দিয়ে চলছে দশভুজা মা‌য়ের পু‌জো।

আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে এখানে মা‌য়ের পূজা অনুষ্ঠিত হ‌চ্ছে। তাঁদের পুজোয় বাহ্যিক সাজসজ্জা বা আড়ম্বরে তেমন প্রাধান্য দেওয়া হয় না। তবে সনাতনী রীতি-নীতি মেনে পূজা অনুষ্ঠিত হয়। ষষ্ঠী থেকে নবমী অবধি এলাকার সকল সনাত‌নীরা এখানে এসে পূজা উপভোগ করেন। দশমীতে অতি শৃঙ্খলাপূর্ণ ভাবে প্রতিমা নিরঞ্জন করা হয়।
গত কয়েক বছর ধরে স্থানীয় যুবসংঘের সহযোগিতায় পূজা হচ্ছে। সপ্তমী ও অষ্টমীতে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। নবমীতে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এবার আয়োজক কমিটিতে রয়েছেন সভাপতি মনীষ পাল, উপ-সভাপতি রাজু দত্ত, সাধারণ সম্পাদক অনুপম পাল, সহকারী সম্পাদক অসিত দাস, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল, উপদেষ্টা ও সদস্য যথাক্রমে চিত্তরঞ্জন পাল, গোবিন্দ পাল, বিজিত পাল, সুধেন্দু দত্ত, দিলীপ দাস, হেমেন্দ্ৰ দাস, বিরাজ পাল, দিবাকর পাল প্রমুখ।

Releated Posts

মণিপুর পুলিশের জন্য ৪৭৭ নতুন গাড়ির উদ্বোধন, শান্তি-নিরাপত্তায় আধুনিকীকরণই প্রধান লক্ষ্য: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ২৫ মে (আইএএনএস): মণিপুরে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশের আধুনিকীকরণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১৯৬.৬১ কোটি টাকা…

ByByNews Desk May 25, 2026

১৬ মাস ধরে বিচ্ছিন্ন সীমান্ত গ্রাম লাচেন, গ্যাংটকে বিক্ষোভে বাসিন্দারা

গ্যাংটক, ২৫ মে (আইএএনএস): উত্তর সিকিমের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত গ্রাম লাচেনের বাসিন্দারা সোমবার গ্যাংটকে বিক্ষোভে সামিল হয়ে দ্রুত…

ByByNews Desk May 25, 2026

মণিপুরে ছয় নাগা গ্রামবাসী অপহরণকাণ্ডে এনআইএ তদন্তের ঘোষণা

ইম্ফল, ২৩ মে (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং শনিবার ঘোষণা করেছেন যে, ছয় নাগা গ্রামবাসী অপহরণের ঘটনায়…

ByBySandeep Biswas May 23, 2026

মণিপুরের নিরাপত্তা পরিস্থিতির জেরে আটকে থাকা ১৩২ এনসিসি ক্যাডেটকে বিমানপথে অসমে সরাল বায়ুসেনা

ইম্ফল, ২৩ মে: মণিপুরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সেখানে আটকে থাকা ১৩২ জন এনসিসি ক্যাডেটকে শনিবার ভারতীয় বায়ুসেনার…

ByBySandeep Biswas May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top